শুভেন্দুর কাছে অভিষেকের কললিস্ট! তদন্ত চেয়ে সরব কুণাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর কাছে অভিষেকের কললিস্ট, এমন দাবিই করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে কুণাল লিখেছেন, এলওপি, যার আক্ষরিক অর্থ ‘লিডার অব অপোজিশন’ হলেও ট্যুইটে কুণাল লিখেছেন ‘লিমিটলেস অপরচুনিস্ট’, তার সঙ্গেই তিনি লিখেছেন তিনি প্রকাশ্যে পুলিশ কে বলেছেন অভিষেকের সমস্ত কললিস্ট রেকর্ডিং আছে এলওপির কাছে।

আরও পড়ুনঃ মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ, এই সপ্তাহেই আদালতে যাবেন শুভেন্দু

ট্যুইটে তিনি লিখেছেন, ‘এলওপি প্রকাশ্যে পুলিশকে বলেছে ওর কাছে আমাদের নেতার দফতরের ফোনের কল লিস্ট, রেকর্ডিং সব আছে। এটা ফোনে আড়ি পাতার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাছে অনুরোধ, অবিলম্বে তদন্ত শুরু করে ওর জেরার মাধ্যমে গোটা চক্রান্ত প্রকাশ্যে আনা হোক।’

তবে নিজের পোস্টে এলওপি এর অর্থ অন্য দিলেও সকলেই শুভেন্দুর এক বক্তব্যের সঙ্গে এর মিল ঘটিয়ে দুইয়ে দুইয়ে চার করছেন সহজেই। গতকালই নিজের গড়ে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, ‘‘ভাইপোর অফিস থেকে যাঁরা ফোন করেন তাঁদের প্রত্যেকের কল রেকর্ড আমার কাছে রয়েছে। তাই সতর্ক হন। আপনাদের কাছে যদি রাজ্য সরকার থাকে, তবে আমাদের হাতে রয়েছে কেন্দ্রীয় সরকার।’’

শুভেন্দুর কাছে অভিষেকের কললিস্ট! নিজের মুখেই স্বীকার বিরোধী দলনেতার। 

শুভেন্দুর কাছে অভিষেকের কললিস্ট! তদন্ত চেয়ে সরব কুণাল
শুভেন্দুর কাছে অভিষেকের কললিস্ট! তদন্ত চেয়ে সরব কুণাল

প্রসঙ্গ ছিল তমলুকের পুলিশ সুপারের উদ্দেশ্যে বক্তব্য। তাঁর উদ্দেশ্যে শুভেন্দু বলেছিলেন, ‘আপনি কেন্দ্রীয় সরকারের অফিসার, এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলায় গিয়ে ডিউটি করতে হয়।’’ তার পরেই ভাইপো প্রসঙ্গ উত্থাপন করেন।

তার পরের দিনই কুণালের এই পোস্ট দেখে ওয়াকিবহাল মহলের মত কুণাল এই পোস্টে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দুকেই। এমনিতেই গতকাল ‘পেগাসাস প্রোজেক্ট’ তদন্তে উঠে এসেছে দেশের নেতা মন্ত্রি ব্যাবসায়ী শিল্পপতিদের ফোনে যে আড়ি পাতা হচ্ছে বছর ধরে সেই তালিকায় নাম আছে অভিষেক-প্রশান্ত কিশোরেরও। ২১ এর ভোটের আগে তাঁদের ফোনে আড়িপাতা হয়েছিল বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর