মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ, এই সপ্তাহেই আদালতে যাবেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ শুভেন্দু অধিকারীর। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই যাবেন আদালতের। মুকুল রায় বেশ কয়েক বছর বিজেপি করার পরে ফের ফিরে এসেছেন নিজের পুরানো দলেই, আর পুরানো দলের সহকর্মী শুভেন্দু এখন বিজেপির প্রথম সারির মুখ, গেরুয়া শিবিরের হয়ে ভোট জতে এই মুহুর্তে রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ চার মাসের সর্বনিম্ন সংক্রমণ দেশে, স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হার

সেখানেই টক্কর। শুধু ঘাসফুল শিবিরেই নয়, বিজেপিতে গিয়েও একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু মাস। তাএর পরেই পদ্মবনে মুকুল পতনের শব্দ শোনা গিয়েছে। মুকুল রায় বিজেপির হয়ে ভোট জিতে তৃণমূলে আসার পর থেকেই শুভেন্দু অধিকারী আওয়াজ তুলেছিলেন মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনবেন, মুকুলের বিধায়ক পদ খারিজের জন্য প্রয়োজনে জাবেন আদালতে।

মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ, তথ্য জোগাড়ে ব্যাস্ত শুভেন্দু। 

মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ, এই সপ্তাহেই আদালতে যাবেন শুভেন্দু
মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ, এই সপ্তাহেই আদালতে যাবেন শুভেন্দু

এবার সেই তালিকায় ঢুকল দ্বিতীয় অভিযোগ। মুকুল রাজ্যের PAC চেয়ারম্যান হওয়া। শুভেন্দু মুকুলের দলত্যাগের পর থেকেই বারবার বলেছিলেন দলত্যাগের পর পুরানো দলের বিধায়ক পদ ত্যাগ করুন রায় সাহেব। তা তো করেননি তিনি উলটে বিজেপি বিধায়ক হিসেবে বসেছেন বিধানসভার ওই পদে। স্পিকারের এই ঘোষণার পরে নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির ৮ বিধায়ক।

সিদ্ধান্তের বিরোধীতায় একাধিক তথ্য জোগাড় করে স্পিকারের ঘরে শুনানি বসলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। রাজ্যের নিয়মের ওপর ভরসা না রেখে শুভেন্দু জানিয়েছিলেন এবার যাবেন আদালতে। সূত্রের খবর এই সপ্তাহেই দলত্যাগ করেও বিধায়ক পদ না ছাড়া আর ওই দলের বিধায়ক হওয়ার সুবাদে PAC চেয়ারম্যান পদে বসার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা।

ইতিমধ্যেই মুকুলের বক্তব্য থেকে তৃণমূলে যোগদানের ভিডিও, একাধিক অডিও ক্লিপ একত্রিত করে রেখেছেন তিনি। সংবিধান বিশেষজ্ঞ কিছু বিশিষ্ট আইনজীবী এবং দলের বাকি সতীর্থদের সঙ্গে কথাও বলছে এই বিষয়ে। সূত্রের খবর এই সপ্তাহেই মুকুলের বিধায়ক পদ আর চেয়ারম্যান পদ উভয় খারিজের জন্য মামলা করবেন নন্দীগ্রামের বিধায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর