নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালে নিজের বাড়িতেই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তারপরেই স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে। এমনকী সুশান্তের মৃত্যুর জন্য তাঁর পরিবারও দায়ী করেছিল রিয়াকে। এমনকী ড্রাগ কেসে তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু কিছুই প্রমাণিত না হওয়ায় জেল থেকে মুক্তি দিতে হয় রিয়াকে।
আরও পড়ুনঃ হাওয়া বইবে এপারেও, মুক্তির দিনক্ষণ ঘোষণা
বেশ কিছুদিন ধরে তাঁকে আর ক্যামেরার সামনে দেখা যায়না। কিন্তু এবার ফের শিরোনামে সুশান্ত সিং বান্ধব অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণ, এবার শোনা যাচ্ছে তিনি নাকি আবার প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সীমা সজদের ভাই বান্টির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যাবুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’-এর অংশ ছিলেন বান্টি সজদে। জানা গেছে, অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকেই বান্টিকে পাশে পেয়েছেন অভিনেত্রী। দু’ বছর পর নাকি তাঁকেই ভালোবেসে ফেলেছেন অভিনেত্রী তথা মডেল। বিষয়টি প্রকাশ্যে আসামাত্রই হইচই শুরু হয়ে গিয়েছে।
বছর ঘুরতেই মন থেকে মুছে গেল সুশান্ত, কার প্রেমে পড়লেন রিয়া?
উল্লেখ্য, রিয়া সহ আরও বেশ কিছু বলিউডের স্টারের প্রোফাইল সামলায় বান্টির কোম্পানি। শুধু বিনোদনই নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান সহ খেলার জগতের বেশ কিছু তারকার সঙ্গে কাজ করেন বান্টি। তবে এর আগে সোনাক্ষী সিনহার সঙ্গে প্রেম করতেন বান্টি সজদে।তবে এবার প্রেমের কাহিনি চাউর হওয়ার পর থেকে ফের সোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন রিয়া।



