চূড়ান্ত ব্যর্থ সংযুক্ত মোর্চা জোট, অবশেষে স্বীকার করলেন সূর্যকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই শেষ হয়েছে সিপিএমের কলকাতা জেলা সম্মেলন। আর এই জেলার সম্মেলনের প্রতিনিধিদের সামনেই রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্বীকার করে নিলেন সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা করতে ব্যর্থ সিপিএম। তিনি আরো স্বীকার করে নিয়েছেন পরিস্থিতির প্রয়োজনেই বিধানসভা নির্বাচনে জোট করতে হয়েছিল।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে ৩০০ ক্যাব, দরকারে সিপি(আই)এম

কিন্তু সেই জোট রাজ্যের অপর দুই পার্টি বিজেপি এবং তৃণমূল এর মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সম্মেলনের শেষ দিনে জবাবই ভাষণ দিতে গিয়ে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন রাজ্যের এবং কেন্দ্রের দুই শাসক দলই সাম্প্রদায়িক তাস খেলেছিল। স্বাধীনতার পর বাংলায় এই প্রথম কোনো নির্বাচনে ধর্মীয় মেরুকরণ হয়। তাই পরিস্থিতি পর্যালোচনা করেই জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু মানুষের কাছে সেই জোটের বিশ্বাসযোগ্যতা ছিলনা। তাই চূড়ান্ত ব্যর্থ সংযুক্ত মোর্চা জোট। তিনি আরো বলেন আগামী দিনে যদি কোনো জোট করতে হয় তবে অবশ্যই নিচু তলার কর্মীদের মতামত গ্রহণ করা হবে। কলকাতা জেলা সম্মেলনে কর্মীরা প্রশ্ন তুলেছিলেন সংযুক্ত মোর্চা আছে না ভেঙে দেওয়া হয়েছে? জোট কেন হয়েছিল? জোট করে লাভ কি হল? তারই উত্তর দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক।

চূড়ান্ত ব্যর্থ সংযুক্ত মোর্চা জোট, অবশেষে স্বীকার করলেন সূর্যকান্ত

অপর দিকে, এদিন সিপিএমের কলকাতা জেলা সম্পাদকের দায়িত্বে ফের কল্লোল মজুমদারকেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সম্মেলনের শেষ দিনে তাঁকে সর্বসম্মতিক্রমে সম্পাদক পদে নির্বাচিত করা হয়। একলা চলেই সাফল্য আসছে। তাই জোটের প্রয়োজন নেই। জোরাল দাবি ওঠে সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে। সেইসঙ্গে প্রশ্ন ওঠে পার্টির বিভিন্ন কমিটিতে থাকার ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়া নিয়েও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন