ধোনির পথ অনুসরন করে, অবসর ঘোষণা সুরেশ রায়নার। #BigBreaking

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধোনির পথ অনুসরন করে, অবসর ঘোষণা সুরেশ রায়নার। ধোনির পরেই অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না। আজ মহেন্দ্র সিংহ ধোনি অবসর ঘোষনা করার সাথে সাথেই রায়নাও অবসর ঘোষণা করলেন ইন্সটাগ্রামে ধোনির অবসর গ্রহণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রায়না লিখেছেন। তোমার সাথে খেলার মুহুর্তগুলো অসাধারণ। আমার হৃদয় গর্বে ভরে আছে এটা ভেবে যে আমি তোমার সাথে খেলতে পেরেছি। তাই আমি তোমার পথই অনুসরন করলাম।

আরও পড়ুনঃ লাগামহীন সংক্রমণ দুই মেদিনীপুরে। করনাবিদ্ধ ঝাড়গ্রাম, পুরুলিয়াও।

- Advertisement -

ধোনির পথ অনুসরন করে, অবসর ঘোষণা সুরেশ রায়নার। আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের দিনেই এই ঘোষণা করলেন মাহি। আজ এক ইন্সটাগ্রামের পোস্টের মাধম্যে জানালেন সে কথা। কিছুক্ষন আগে ৪ মিনিটের একটা ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তাঁর আন্তজাতিক ক্রিকেটের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে ভিডিও করা। সেখানে তিনি লেখেন ‘আপনাদের এতদিনের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।

আজ সাড়ে ৭টা থেকে আমাকে রিটায়ার ধরে নেবেন।’ আর ঐ ভিডিওর ব্যাকগ্রউন্ডে বাজে ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি শায়রি হ্যায়।’ টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালেই অবসর নিয়েছিলেন ক্যাপ্টেন কুল। তিনিই একমাত্র অধিনায়ক যার ঝুলিতে একসঙ্গে টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি জয়ের রেকর্ড রয়েছে। ৩৫০ টি একদিনের ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১০ হাজার৭৭৩ রান। গড় ৫০.৫৭। সাথে ১০ টি সেঞ্চুরি ও ৭৩ টি হাফ সেঞ্চুরি।অপর দিকে ৯৮ টি টি-২০ ম্যাচে রান করেছেন ১৬১৭।

গত বছর বিশ্বকাপের পর আর ব্যাট হাতে দেশের হয়ে খেলেননি তিনি।  তাঁর অবসর নিয়ে তাঁর পরথেকেই চলছিল নানান আলোচনা। কিন্তু তিনি ছিলেন চুপ। আসলে তাঁর জীবনে একটা কথা সত্যি তিনি কখন কি করবেন তা তাঁর খুব কাছের লোকও জানতে পাররেনা আর তাই হল কোন কিছুর অগ্রিম ইঙ্গিত না দিয়েই সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চুপিসারে বিদায় নিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর