নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন সংক্রমণ দুই মেদিনীপুরে। মৃত্যুমিছিল অব্যহত কলকাতায়। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার।
আরও পড়ুনঃ এক ধাক্কায় বাড়ল টেস্টের গতি। রেকর্ড টেস্টে ভাঙল সংক্রমণের সব রেকর্ড।
আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। এই ব্যাপক সংক্রগমণ গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। সব জেলার মধ্যে কলকাতাতে যথারীতি এদিন সংক্রামিতের সংখ্যা সব থেকে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টা তে সংক্রামিত হয়েছেন ৬৭১ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৫৬ জন। অন্যদিকে এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ২১ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা এখন ১ হাজার ৫৭। কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৫৪ জন। আজ সুস্থ হয়ে উঠেছেন ৫৬২ জন।
কলকাতার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উত্তর ২৪ পরগণায়। এই জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৬৪২ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১০৯ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৫ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২২ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬২ জন। জেলাতে এখন চিকিত্সাধীন রয়েছেন ৫ হাজার ৫৩২ জন।
আজ হাওড়া জেলাতে সংক্রামিত হয়েছেন ১৯০ জন। যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংক্রামিতে সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯ জন। এদিন জেলায় সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। যা নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১১। অন্যদিকে এদিন জেলাতে মৃত্যু হয়েছে ৪ জনের। আজকের চারজন কে নিয়ে জেলায় মোট করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫। এখন হাওড়া জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩ জন।
আরও পড়ুনঃ ধোনির পরেই অবসর ঘোষণা সুরেশ রায়নার। #BigBreaking
লাগামহীন সংক্রমণ দুই মেদিনীপুরে। মৃত্যুমিছিল অব্যহত কলকাতায়। তাৎপর্যপূর্ণ গত ২৪ ঘন্টার হিসেবে হাওড়া বা দক্ষিন ২৪ পরগনাকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর। এদিন জেলায় সংক্রামিত হয়েছেন ২০৪ জন। যা নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৬ জন। পূর্ব মেদিনীপুরে আজ আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। এদিন দক্ষিন ২৪ পরগণা জেলাতে সংক্রামিত হয়েছেন ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।




