গত ১৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ের মাধ্যমে ঘোষণা করেন নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এই আবহে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। তবে এই তথ্য জমা দেওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক।

আরও পড়ুন : শাহজাহানের পর এবার সিবিআইয়ের জালে শঙ্কর, সঙ্গে ফরেন্সিক টিম
গত ৪ মার্চ এসবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে তারা দাবী করেন, নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে তাদের সময় লাগতে পারে। কারণ সেই তথ্য ডিকোড করতে সময় লাগবে। এটি খুবই জটিল প্রক্রিয়া। এদিকে এসবিআইয়ের আবেদন মেনে নিয়ে এই তথ্য জমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) পরেই এই সংক্রান্ত তথ্য জনসমক্ষে আসবে।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ২২ হাজার ২১৭ টি নির্বাচনী বন্ড বিক্রি করা হয়েছে। সামনে লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে পরীক্ষার সময়সূচী। গতকাল ব্রিগেড থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যপ্রকাশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সুপ্রিম রায় এসবিআইকে, কালই প্রকাশ করতে হবে নির্বাচনী বন্ড
সোমবার আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও টালবাহানা নয়, আগামীকাল অর্থাৎ ১২ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে (Election Commission) দিতে হবে স্টেট ব্যাঙ্ককে (SBI)। একইসঙ্গে জানানো হয়েছে, ১৫ মার্চ বিকেল ৫ টার মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নথি প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এসবিআইকে ভৎসনা করে বলে, ২৬ দিন ধরে কী করছিলেন? কেন বন্ধ নথি খোলা হয়নি? কাল বিজনেস আওয়ার্স শেষ হওয়ার আগে তথ্য না দিলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।



