সামনে লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে পরীক্ষার সময়সূচী। গতকাল ব্রিগেড থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে পশ্চিমবঙ্গে কার্যত ‘ইন্ডি’ জোটের দরজা বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রাক্কালে ফের সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই। ইডির পর এবার সিবিআই। সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও।

আরও পড়ুন : শাসকদলের সাথে ‘ইন্ডি’ জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?
কথা হয়েছে শঙ্কর আঢ্যর স্ত্রীয়ের সঙ্গে । তার সঙ্গে কথা বলে ভেতরে যান কেন্দ্রীয় বাহিনী। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার তদন্ত করতেই তারা শঙ্করের বাড়ী গেছেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। সূত্রের খবর, তাঁর কাছ থেকে নির্দিষ্ট কিছু ফুটেজ চান সিবিআই।

শাহজাহানের পর এবার সিবিআইয়ের জালে শঙ্কর, সঙ্গে ফরেন্সিক টিম
যদিও গোপাল শেঠ জানান, ২৫ দিনের বেশি ফুটেজ থাকে না। তাই যে নির্দিষ্ট ফুটেজ সিবিআই (CBI) চাইছে তা তাঁর কাছে নেই বলেই জানান গোপাল শেঠ। সেদিন কি হয়েছিল তা ফের খতিয়ে দেখছেন তারা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এই তদন্ত করছে সিবিআই। শঙ্কর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাঁকে রেশন মামলায় গ্রেফতার করা হয়েছে। ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে দাবি করেছে ইডি।



