হাইকোর্ট থেকে মেডিক্যাল মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ নির্দেশ দেয়, মূল যে মামলা নিয়ে সংঘাত তৈরি হয়েছে তা হাইকোর্ট থেকে সরে সুপ্রিম কোর্টে যাবে। আগামী তিন সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি সংঘাতের যে নজিরবিহীন ঘটনা ঘটেছিল তার জল সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের অন্তর্দ্বন্দ্বের নজির এর আগেও দেখেছে আইনজীবী মহল। মেডিক্যালে ছাত্র ভর্তি মামলায় দুর্নীতির অভিযোগ আসার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেন,

হাইকোর্ট থেকে মেডিক্যাল মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন : গদি হারাতেই তেজস্বীর মুখে মমতার স্লোগান, ‘বিহারে খেলা বাকি আছে’

কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের এই রায়কে রাজনৈতিক স্বার্থপ্রণোদিত বলে অভিযোগ আনেন। যা নিয়ে কার্যত শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে। সেই মামলায় সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চে শুনানি চলছে। রাজ্যের পক্ষে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল।

হাইকোর্ট থেকে মেডিক্যাল মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

কোন বিচারপতির নাম না করে তিনি বলেন, এক বিচারপতি র‍্যালিতে যাচ্ছেন,বিভিন্ন জায়গায় তার ছবি দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কোন মামলার কে শুনানি করবেন টা ঠিক করে হাইকোর্টের প্রধান বিচারপতি।

হাইকোর্ট থেকে মেডিক্যাল মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
হাইকোর্ট থেকে মেডিক্যাল মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

হাইকোর্ট থেকে মেডিক্যাল মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

হাইকোর্টের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কোন কথা বলা যাবে না। বিচারপতি অভিষেক মনু সিংভি এর আগেও বিচারপতিকে নিয়ে বিতর্কের ইস্যু উস্কে দেন। সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ নির্দেশ দেয়, মূল যে মামলা নিয়ে সংঘাত তৈরি হয়েছে তা হাইকোর্ট থেকে সরে সুপ্রিম কোর্টে যাবে। আগামী তিন সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত