সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দাখিল করলেন অভিষেক

মন্তব্য করেছেন, বাম নেতা সুজন চক্রবর্তী,বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা যে চলছে, তা আরও স্পষ্ট হচ্ছে। একই ইস্যুতে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, শাসক দল বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের জেরে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছে তাতে এবার সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন জানালেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিনে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের সাক্ষী থেকেছে। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের ওপর সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মৌখিক স্থগিতাদেশ দেয়।

সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : দুই বিচারপতি ‘সংঘাত’ মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারি স্থগিতাদেশ

ডিভিশন বেঞ্চের নির্দেশকে তোয়াক্কা না করে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি ফের এজলাসে উঠলে বিচারপতি সেনের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার মত বিস্ফোরক অভিযোগ আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যা নিয়ে কার্যত শোরগোল পড়ে যায় বিচারপতি মহলে। এই পরিপ্রেক্ষিতে মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। ছুটির দিন শনিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বিশেষ বেঞ্চে শুনানি ছিল।

সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২৫ জানুয়ারি মামলা সংক্রান্ত হাইকোর্টের সব অর্ডারে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ, CBI তদন্তেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার ও অরিজিনাল পিটিশনারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানানোর জন্য নোটিশ দিল সুপ্রিম কোর্ট । নোটিশ দেওয়া হয়েছে সিবিআই-কেও। কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে তার নির্দেশনামায় নাম রয়েছে অভিষেকের।

সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার তাই বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলায় পার্টি হতে চান অভিষেক বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, অভিষেকের বক্তব্যও এই বিষয়ে শোনা হোক। এই আবেদন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মন্তব্য করেছেন, বাম নেতা সুজন চক্রবর্তী,বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা যে চলছে, তা আরও স্পষ্ট হচ্ছে। একই ইস্যুতে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, শাসক দল বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত