দুই বিচারপতি ‘সংঘাত’ মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারি স্থগিতাদেশ

রাজ্য সরকারকে তাদের অবস্থান জানানোর জন্য নোটিশ দিল সুপ্রিম কোর্ট । নোটিশ দেওয়া হয়েছে সিবিআই-কেও।কলকাতা হাইকোর্টে যা হচ্ছে তাতে বিচার ব্যবস্থার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে বলে উল্লেখ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাই এই নিয়ে দীর্ঘ শুনানি হওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত কয়েকদিনে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের সাক্ষী থেকেছে। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের ওপর সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মৌখিক স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের নির্দেশকে তোয়াক্কা না করে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

দুই বিচারপতি 'সংঘাত' মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ

আরও পড়ুন : জাদেজা এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, জানিয়ে দিলেন মাইকেল ভন

মামলাটি ফের এজলাসে উঠলে বিচারপতি সেনের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার মত বিস্ফোরক অভিযোগ আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যা নিয়ে কার্যত শোরগোল পড়ে যায় বিচারপতি মহলে। এই পরিপ্রেক্ষিতে মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট।

দুই বিচারপতি 'সংঘাত' মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ

ছুটির দিন শনিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বিশেষ বেঞ্চে শুনানি ছিল। ২৫ জানুয়ারি মামলা সংক্রান্ত হাইকোর্টের সব অর্ডারে আপাতত স্থগিতাদেশ দিয়েছে।

দুই বিচারপতি 'সংঘাত' মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ
দুই বিচারপতি ‘সংঘাত’ মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ

দুই বিচারপতি ‘সংঘাত’ মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ

অর্থাৎ, CBI তদন্তেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার ও অরিজিনাল পিটিশনারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানানোর জন্য নোটিশ দিল সুপ্রিম কোর্ট । নোটিশ দেওয়া হয়েছে সিবিআই-কেও।কলকাতা হাইকোর্টে যা হচ্ছে তাতে বিচার ব্যবস্থার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে বলে উল্লেখ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাই এই নিয়ে দীর্ঘ শুনানি হওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন