নজরবন্দি ব্যুরো: এবার থকে শুধুমাত্র ডিএড (DEd) বা ডিএলএড (DELEd) প্রশিক্ষণপ্রাপ্তেরাই প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, বিএড ডিগ্রিধারীরা নয়, নজিরবিহীন রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই রায় গোটা দেশেই বলবৎ করা হবে।
আরও পড়ুন: প্রশাসনিক মদতেই চলছে র্যাগিং, স্বপ্নদীপের পরিবারকে আইনি সহযোগিতার আশ্বাস সুকান্তর
শীর্ষ আদালত জানিয়েছে, “যে হেতু ডিএলএড এবং ডিএড ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই তাঁদেরই প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ করা উচিত। বিএড ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে”।

এত দিন জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ (এনসিটিই)-এর নির্দেশিকা অনুযায়ী, শুধু বিএডরা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিকেও সুযোগ পেতেন। কিন্তু ডিএলএডদের সেই সুযোগ ছিল না। তাঁরা শুধু প্রাথমিকেই বসার সুযোগ পেতেন। এনসিটিই-র ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দেশ জুড়ে মামলা করেন ডিএলএডরা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ডিএড বা ডিএলএড ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য নির্দিষ্ট। আর উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিএড বাধ্যতামূলক। তাই চাকরিতে সুযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট করে কোর্স থাকা প্রয়োজন।

তবে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিএড ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যাও কম নয়। আবার, প্রাথমিকের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। কয়েক হাজার বিএড উত্তীর্ণ আবেদন করেছেন। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিকে নিয়োগের নতুন নীতি এবং পদ্ধতি গ্রহণ করবেন কিনা সেটাই দরকার।
BEd নয়, প্রাথমিকের জন্য বৈধ কেবল DEd বা DElEd, নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের




