বাংলার বকেয়া টাকা দিতেই হবে কেন্দ্রকে, ১০০ দিনের কাজ নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

হাই কোর্টের নির্দেশ বহাল; কেন্দ্র–কে MGNREGA টাকা মঞ্জুরের নির্দেশ, চার বছর পর স্বস্তির নিঃশ্বাস গরিব শ্রমিকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্রের আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় মোদি সরকারের বড়সড় আইনি ধাক্কা। Supreme Court স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে অবিলম্বে ১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে এবং প্রয়োজনীয় MGNREGA টাকা মঞ্জুর করতে হবে

দুই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রকে উদ্দেশ করে বলেন, আপনারা নিজেরাই মামলা তুলে নেবেন, না আমরা খারিজ করব? শেষপর্যন্ত আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের জন্য এটি নিঃসন্দেহে অস্বস্তিকর। পাশাপাশি রাজ্যের জন্যে ভাল খবর।

চার বছর পর ১০০ দিনের কাজে নতুন আলো

২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে MGNREGA প্রকল্প কার্যত বন্ধ হয়ে ছিল। দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র ফান্ড রিলিজ বন্ধ করে দেয়। ফলে রাজ্যের প্রায় ১ কোটি গ্রামীণ শ্রমিক পরিবার কর্মহীনতার অন্ধকারে। এদিন Supreme Court–এর রায় তাঁদের জীবনে নতুন আশার আলো দেখা দিল। রাজ্যের শ্রমিক সংগঠনগুলির দাবি,
গরিব মানুষের অধিকার কাড়তে কেন্দ্রের কোনও অধিকার নেই।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এ রায় বাংলার দরিদ্র পরিবারগুলির জয়। দীর্ঘ প্রতীক্ষার পর কাজে ফিরবেন মানুষ।

কেন্দ্র-রাজ্য সংঘাতের উত্তাপ আরও বাড়ল

রাজ্য সরকারের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে প্রাপ্য টাকা আটকে রেখে কেন্দ্র বাংলার গরিব মানুষকে শাস্তি দিচ্ছিল। অন্যদিকে কেন্দ্রের যুক্তি— ১০০ দিনের কাজ প্রকল্পে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে ভুয়ো ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা গেছে। এই বিতর্কই মামলা গড়ায় Supreme Court–এ।

কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অতীতের অভিযোগ খতিয়ে দেখুন, কিন্তু ভবিষ্যতের কাজ বন্ধ রাখা যাবে না। জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে।

গত ১৮ জুন Calcutta High Court নির্দেশ দেয়— ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ ফের চালু করবে রাজ্য এবং কেন্দ্র প্রয়োজনীয় শর্ত আরোপ করলেও ফান্ড মঞ্জুর করবে কেন্দ্র সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছিল। কিন্তু Supreme Court–এর কাছে যুক্তি টিকল না

কবে টাকা পাবে শ্রমিকরা?

এখন নজর — কেন্দ্র কবে West Bengal–কে ফান্ড পাঠাবে এবং প্রকল্পের কাজ দ্রুত শুরু হয় কি না।প্রশাসনিক সূত্র বলছে, রাজ্য দ্রুত Job Card Verification প্রক্রিয়া এগিয়ে নেবে, যাতে অভিযোগের তীর ভোঁতা হয়। রাজনীতি, প্রশাসন, জনজীবন — সবক্ষেত্রেই এই রায়ের বড় প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার গ্রামের মানুষ একটাই আশা— এবার সত্যিই কাজে ফিরবেন তাঁরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত