নজরবন্দি ব্যুরোঃ সময়টা ২০২০, দেশজুড়ে চলছে করোনার প্রথম ঢেউএর তাণ্ডব। বাদ নেই বাংলাও। তারই মাঝে প্রবল ধ্বংসলীলা চালিয়ে গেল একটি ঝড়। তবে ঝড় বললে ভুল হবে, সঠিক অর্থে সুপার সাইক্লোন। নাম আমফান। এক ঝড়ের ধাক্কায় লাখো মানুষ হারালেন ঘরবাড়ি। আমফানে এ রাজ্যে মারা গিয়েছেন ৯৮ জন। সার্বিকভাবে তিনটি সাইক্লোনই বঙ্গে প্রাণ নিয়েছে শতাধিক মানুষের। ২০১৯ সালের নভেম্বরে বুলবুল, ২০২০ সালের মে মাসে আমফান এবং ২০২১ সালের মে মাসে যশে পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন মোট ১৫৩ জন।
আরও পড়ুনঃ জলবায়ুর পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, তিন বছরে দেশে মৃত ৬৮১১, শীর্ষে বাংলা!
আগস্ট মাসে লোকসভায় প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর পরিসংখ্যান পেশ করেছে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে মাত্র তিন বছরেই ৬ হাজার ৮১১ জন। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই পরিসংখ্যানে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। গত ৩ বছরে শুধু পশ্চিমবঙ্গেই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর শিকার হয়েছেন ৯৬৪ জন। আর এবার ঘনিয়ে আসছে আরও এক ঘুর্নিঝড়।
আবহাওয়া আর ঝড়ের তথ্য সরবরাহকারী windy.com এ চোখ রাখলে দেখা যাচ্ছে প্রবল ঘুর্ণিঝড়ের আভাস। এই মুহুর্তে বঙ্গে যে প্রবল বর্ষন হচ্ছে তা এই ঘুর্ণিঝড়ের প্রভাবেই। আবহাওয়া দফতর থেকে এখনও সতর্কতা জারি না করলেও, এই ভয়ানক ঘুর্ণিঝড় প্রবল গতিতে শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে বঙ্গের দিকে। যার প্রভাবে ২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলায়। এই ঘুর্নিঝড় নিজের রুপ নিতে শুরু করবে আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাত।
২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলায়

ঘুর্নিঝড়ের গতিপথ বলছে ২৬ সেপ্টেম্বর শক্তিসঞ্চয় শুরু করে, প্রবল থেকে প্রবলতর রূপ নেবে ২৭ সেপ্টেম্বর। আর যার প্রভাবে ২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলায়। বাংলার উপকূল্বর্তী এলাকা, বিশেষত পূর্ব মেদিনীপুরে ক্ষতি হওয়ার আশঙ্কা সবথেকে বেশি। তবে ঝাপ্টা লাগবে হাওড়া এবং দক্ষিন ২৪ পরগণাতেও। বাদ বাকি ঝড়ের তেজ সহ্য করতে হবে ওড়িষ্যা কে। পূর্বাভাস বলছে ২৯ সেপ্টেম্বর ধানবাদের ওপর অবস্থান করবে এটি। লাইভ ট্র্যাক করু ঘুর্ণিঝড় কে – ক্লিক করুন এখানে




