নজরবন্দি ব্যুরোঃ সানি লিওনির মিউজিক ভিডিও নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র। মধুবন মে রাধিকা নাচে গান নিয়ে আগেই আপত্তি তুলেছেন মথুরার পুরোহিত মহল। এবার আপত্তি জানালেন নরোত্তম মিশ্র। শ্রীরাধিকাকে নিয়ে অশ্লীল নাচের অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুনঃ সাপের কামড় খেয়ে হাসপাতালে ভরতি হলেন সলমন খান
উল্লেখ্য কণিকা কাপুর এবং অরিন্দম চক্রবর্তীর নতুন গান ‘মধুবন মে রাধিকা’ একটি আইটেম নম্বর। যে গানে স্বল্প পোশাকে নাচ করেছেন সানি লিওন। গানের সঙ্গে মানানসই নাচের অঙ্গভঙ্গিও। সানির নাচ এবং পোশাক ঘিরেই বিতর্কের শুরু।

এই নাচ নিয়ে মন্ত্রী বলেছেন, সানি লিওনি ক্ষমা না চাইলে গানের কম্পোজার সাকিব তোশীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। তিনদিনের মধ্যে ইউটিউব থেকে নামিয়ে নিতে হবে বলে দাবি তাঁর। নাহলে সানি লিওনির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
‘মধুবন মে রাধিকা’, সানির নতুন গানের অ্যালবাম অশ্লীল, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর
নরোত্তম মিশ্র আরও বলেন, কিছু মানুষ হিন্দু ভাবাবেগে আঘাত করে যাচ্ছেন বার বার। শ্রীরাধার মন্দির রয়েছে ভারতে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। সাকিব তোশী নিজের ধর্ম নিয়ে গান বানাতেই পারেন। কিন্তু এসব গান আমাদের আঘাত দেয়। আমি আইনি পরামর্শ নিচ্ছি, এবং তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। যদি তিনদিনের মধ্যে ভিডিও না নামানো হয়।




