জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ প্রতিটি গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশির জীবনে আলাদা ভাবে পড়ে। চলতি মাসেই একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় যোগ তৈরি হতে চলেছে। আগামী ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে ইতিমধ্যেই অবস্থান করছে শুক্র ও শনি। ফলে এই তিন গ্রহের মিলনে তৈরি হবে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে কয়েকটি রাশির জীবনে। জ্যোতিষীদের মতে, এই যোগের ফলে বিশেষ করে পাঁচটি রাশির আর্থিক উন্নতি ও ভাগ্যোন্নতির সম্ভাবনা বাড়বে।
বৃষ রাশি
ত্রিগ্রহী যোগের প্রভাবে বৃষ রাশির একাদশ ঘরে সূর্যের গোচর হবে। এর ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলতে পারে। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে।


মিথুন রাশি
মিথুন রাশির দশম ঘরে সূর্যের অবস্থান এই সময় কেরিয়ারের জন্য শুভ ফল দিতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে এবং কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তায় বড় সাফল্য আসতে পারে। আর্থিক দিক থেকেও উন্নতির ইঙ্গিত রয়েছে।
কর্কট রাশি
ত্রিগ্রহী যোগ কর্কট রাশির নবম ঘরে প্রভাব ফেলবে। এর ফলে ভাগ্যের সহায়তা মিলতে পারে। শিক্ষা, গবেষণা বা আধ্যাত্মিক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। পাশাপাশি দূরে কোথাও ভ্রমণের সুযোগও আসতে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে সূর্যের গোচর ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা তৈরি করতে পারে। আগের করা কাজের সুফল পাওয়ার সময় আসতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনাও রয়েছে। চিকিৎসা বা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেন এমন ব্যক্তিদের জন্য বিশেষ উন্নতির ইঙ্গিত রয়েছে। সন্তান সংক্রান্ত সুখবরও পেতে পারেন।


মকর রাশি
মকর রাশির তৃতীয় ঘরে সূর্যের গোচর সাহস ও আত্মবিশ্বাস বাড়াতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সংবাদমাধ্যম, লেখালেখি বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং ছোট ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।







