নজরবন্দি ব্যুরো : মুখ্যসচিব ও ডিজি-কে তলব সম্পূর্ণ ‘বেআইনি’, ‘সংবিধান বিরোধী’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে এমনটাই জানালেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়ি লক্ষ করে হামলা চালায় দুস্কৃতীরা।


আর এই ঘটনার পরই শুক্রবার রাজ্যপালের তরফে কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়। আর সেই রিপোর্ট পেয়েই বাংলার মুখ্যসচিব ও ডিজিকে তলব করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আর তার কয়েক ঘন্টা পরই আজ সেই কথাই চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি অভিযোগ জানান, ভারতীয় সংবিধান অনুসারে আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত।
তাহলে কিভাবে রাজ্য প্রশাসনের দুইজন শীর্ষ আধিকারিককে ডেকে পাঠানো হল? এই গোটা ঘটনায়, রাজনৈতিক চাপেই কেন্দ্রীয় সরকার এই ধরণের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও এই চিঠিতে নাড্ডার কনভয়-নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা করা হয়েছিল সেকথা তুলেও কেন্দ্রীয় স্বারাষ্ট্রসচিবকে চিঠিতে জানিয়েছেন কল্যান বন্দ্যোপাধ্যায়।
মুখ্যসচিব ও ডিজি-কে তলব সম্পূর্ণ ‘বেআইনি’, একই সঙ্গে তিনি জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের সভাপতি হিসাবে জে পি নড্ডাকে রাজ্য সরকারের পক্ষ থেকে বুলেটপ্রুফ গাড়ি–সহ সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কনভয়ে হামলা সংক্রান্ত অভিযোগ তুলে বিজেপি রাজনীতি করছে।









