“কৃষক আন্দোলনের দখল নিয়েছে ‘টুকরে টুকরে গ্যাং”, দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “কৃষক আন্দোলনের দখল নিয়েছে ‘টুকরে টুকরে গ্যাং”, ভারতের রাজধানী দিল্লিতে  কৃষক আন্দোলনের দখল নিয়ে নিয়েছে ‘এই টুকরে টুকরে গ্যাং’ অর্থাৎ ‘বিচ্ছিন্নতাবাদী’রা। আর তার সপক্ষে যথেষ্ট প্রমাণও মিলেছে।এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ

আরও পড়ুনঃ দেশবাসীকে স্বস্তি দিয়ে, কিছুটা হলেও কমল দেশে মোট আক্রান্তের সংখ্যা।

এই কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি” আর সেই কারণেই সরকার ও কৃষকদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হচ্ছে না।” দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ১৬ দিন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পোস্টার দেখা গিয়েছে টিকারি সীমান্তে শারজিল ইমাম, উমর খালিদ, গৌতম নাভলাখা-সহ দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্তদের মুক্তির দাবিতে। সেই ছবি ভাইরালও হয়ে গিয়েছে।

দিল্লিতে আন্দোলনরত কয়েক জন কৃষক নেতা দাবি করেছেন,”ওঁদের ছেড়ে দেওয়া উচিত।” বিতর্ক অন্য দিকে মোড় নিচ্ছে তা থেকেই। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে। কেবল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদই নন, নরেন্দ্র সিং তোমার ও প্রকাশ জাভড়েকরের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও একই অভিযোগ করেছেন।

“কৃষক আন্দোলনের দখল নিয়েছে ‘টুকরে টুকরে গ্যাং”, প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক  জানুয়ারিতে এক আরটিআইয়ের জবাবে জানিয়েছিল ‘টুকরে টুকরে গ্যাং’ সম্পর্কে কোনও তথ্য তাদের কাছে নেই।কেন্দ্রীয় মন্ত্রীদের তরফ থেকে এবার অন্য কথা শোনা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, “কৃষকদের অনেক দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে সরকার।” অনেক কৃষক কৃষি আইনের পাশাপাশি ওই নেতাদের মুক্তির দাবিও জানাচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত