নজরবন্দি ব্যুরো: তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বস্তি! এগিয়ে এল বাংলার স্কুলের ছুটি! চলতি মাসেই ১৮ এপ্রিল থেকেই বাংলায় গরমের ছুটির ঘোষণা করল রাজ্যের শিক্ষা দফতর। সূত্রের খবর, ২ মে থেকেই ছুটির কথা প্রথপমে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আগামী দুই সপ্তাহে একই তাপপ্রবাহ চলবে বাংলা জুড়ে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই পূর্বাভাস ঘোষণার পর থেকেই ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। এমনটাই সূত্রে খবর।
আরও পড়ুনঃ গরমের ছুটি নিয়ে বড় ঘোষনা মমতার, স্বস্তিতে অভিভাবক থেকে স্কুল পড়ুয়ারা।


সাধারণত, মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়। তবে এবার গরমের প্রভাব অন্যান্য বছরের তুলনায় বেশী। যার জেরে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। তবে ছুটি কতদিন অবধি চলবে? টা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে।

আবহাওয় দফতরের তরফে ১২ তারিখ থেকে ১৬ তারিখ অবধি রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহের জন্য গাম সতর্কতা জারি করা হয়েছে। ১৪ তারিখ থেকে ১৬ তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের কারণে থাকবে অস্বস্তিকরো পরিস্থিতি। এমনকি আগামী ২২ তারিখ অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এর প্রভাব সমস্ত ক্ষেত্রেই পড়বে বলে জানা গেছে।
তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বস্তি, এগিয়ে এল বাংলার স্কুলের ছুটি



ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে স্বাস্থ্য নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলির তরফেও নিজেদের মতোপ কর সমস্য এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ তারিখ থেকে সমস্ত স্কুলগুলিকে মর্নিং করার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন। এপ্রিল মাসে যে কটা দিন স্কুল রয়েছে, সেখানেও পড়ুয়াদের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তপ্ত রোদে না যাওয়া, বেশী করে জলপান করার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।







