Mamata Banerjee: আগামীকাল থেকেই গরমের ছুটি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছিল। রবিবারেও নেই স্বস্তির খবর। এরপরেই বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামীকাল থেকে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামীকাল থেকে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ টানা চার দিন দেশে করোনা সংক্রমণ ১০ হাজারের বেশি, বাড়ছে আতঙ্ক

1662615915 pasted image 0 66

এদিন সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল থেকে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হবে। বাচ্ছারা আর পারছে না। বড়রা যদি না পারে তাহলে বাচ্ছারা কি করে পারবে! আমরা এটা চাইব না যাতে বাচ্ছারা সমস্যায় পড়ুক। আমি সকলকে জানাতে চাই যার ইচ্ছে হবে যাবে। তবে আমি বলব এই সময় রোদটাকে এড়িয়ে যাওয়ার জন্য। এর জন্য সিলেবাস শেষ করতে অসুবিধা হয়। তাহলে তাঁরা পরে এক্সট্রা ক্লাস করে নেবেন। আমি এই সিদ্ধান্তটা নিয়েছি।

kids heatwave 1651061201
আগামীকাল থেকেই গরমের ছুটি, বড় ঘোষণা সরকারের 

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলির উদ্দেশ্যে বলেন, আমি বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ করব, তাঁরা যেন এই অনুরোধ মানে। কারণ, অনেক সময় দেখি সরকারি স্কুলগুলি মানলেও বেসরকারি স্কুলগুলি মানতে রাজি হয় না। এখন অনেকেই সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে পড়াশুনা করে। আমাকে একটা ব্যবস্থা করতে হবে না মানুষের স্বার্থে!

আগামীকাল থেকেই গরমের ছুটি, বড় ঘোষণা সরকারের 

summer 1
আগামীকাল থেকেই গরমের ছুটি, বড় ঘোষণা সরকারের 

উল্লেখ্য, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার থেকেই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিচ্ছিল রাজ্য সরকার। এমনটাই সূত্র মারফত খবর ছিল। কিন্তু রবিবারের তাপমাত্রা একই থাকার পর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে মে মাসেই তৃতীয় সপ্তাহে ছুটি ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। কিন্তু এবার তাপপ্রবাহের কারণে সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফে। তবে কত দিন ছুটি চলবে? তা এখনও জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত