CBI ট্র্যাকারে থাকা আইকোর চিটফাণ্ড খ্যাত সাংবাদিক সুমন এবার বিজেপিতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ CBI ট্র্যাকারে থাকা আইকোর চিটফাণ্ড খ্যাত সাংবাদিক সুমন এবার বিজেপিতে! দীর্ঘ কয়েকমাস আইকোর চিটফান্ড কাণ্ডে ভুবনেশ্বর জেলে ছিলেন তিনি। গত ২২শে জুলাই জামিন পেয়েছেন তিনি, সেই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন বিজেপিতে। আইকোর চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হওয়ার আগে ২০১৭ সালের শেষদিকে তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়ের সাথে একাধিকবার বৈঠক করতে দেখা গিয়েছিল সুমন কে। কিন্তু তখন বিজেপি-তে যোগদান করা হয়ে ওঠেনি।

আরও পড়ুনঃ ৭ বিজেপি সাংসদ, ৫ বিধায়ক যোগ দেবেন তৃণমূলে! ঘোষনা করলেন জ্যোতিপ্রিয়।

বিজেপি যোগদেবেন এই কানাঘুষো শোনা গেলেও গ্রেফতার হওয়ায় তা আর হয়ে ওঠেনি। ২০১৮ সালের ২০ ডিসেম্বর আই-কোর চিটফান্ড মামলায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। গত জুলাই মাসে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি থাকায় জামিন দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারপতিরা।  ১৯ মাসের কারাবাসের পর অবশেষে বন্দিজীবন শেষ হয় তার।

এই সুমন চট্টোপাধ্যায় যোগদিতে পারেন বিজেপি-তে বলে জানাচ্ছে সূত্র। এদিকে আজ সুমন বাবুকে দেখা গিয়েছে সঙ্ঘ পরিবারের অন্তর্ভুক্ত সীমান্ত চেতনা মঞ্চ এর একটি অনুষ্ঠানে। রাজনৈতিক দল না হলেও বিজেপি কে পেছন থেকে পরিচালনা করে আরএসএস তা বলাই বাহুল্য। তাই অতীতে কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানে যোগ না দেওয়া সুমন কে আরএসএসের অনুষ্ঠানে যোগ দিতে দেখে অবাক হয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যের সীমান্তবর্তী এলাকার মানুষের অবস্থা, অনুপ্রবেশ জনিত সমস্যা এবং রাজ্য প্রশাসনের এ বিষয়ে ভূমিকা। বলাই বাহুল্য, বক্তারা প্রত্যেকেই কম বেশি রাজ্য সরকারের সমালোচনা করেন। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ছাড়াও মঞ্চে ছিলেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর কুমার মিত্র, প্রাক্তন সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচী সহ সঙ্ঘ পরিবারের একাধিক কেন্দ্র ও রাজ্য নেতা।

CBI ট্র্যাকারে থাকা আইকোর চিটফাণ্ড খ্যাত সাংবাদিক সুমন এবার বিজেপিতে! সুমন বাবু কেন এখানে? প্রশ্নের উত্তরে বাংলার সঙ্ঘ প্রধান জিষ্ণু বসু বলেন, ‘‌সুমনবাবু বাংলার পরিচিত মুখ। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যতে আমাদের অন্য অনুষ্ঠানেও তাঁকে আবার ডাকা হবে।’‌ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর