আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একমাস ধরে উত্তাল গোটা বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে। জুনিয়ার চিকিৎসক ছাত্রদের আন্দোলনের ফলে প্রশাসনিক স্তরে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই আন্দোলনে বা এই ঘটনায় শুধুমাত্র বিরোধী দলই নয় শাসক দল তৃণমূলের অন্দরেও বিদ্রোহের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। দলের অনেক নেতা এমপি এমএলএ এই ঘটনার বিরোধিতা করেছেন। আর এদের মধ্যে অন্যতম মুখ হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আর জি করের ঘটনা নিয়ে তিনি অনেকবারই বেফাঁস মন্তব্য করে ফেলেছেন।


যা অস্বস্তিতে ফেলেছে শাসক দল এবং সরকারকে। আর এইসবের পরেই আজ সোমবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ র সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তবে তার ইস্তফা পাত্র গ্রহণ করা হবে কিনা তা এখনো জানা যায়নি। এই নিয়ে এখনো পর্যন্ত খোদ সুখেন্দু বাবু সংবাদ মাধ্যমের কাছে কিছু জানাননি।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হয় তারপরে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি তার মন্তব্য জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি আন্দোলনের সাফল্যের কথা উল্লেখ করে ছোট্ট শব্দ ব্যবহার করেন। আর সেই শব্দ বন্ধ হল ‘সত্যমেব জয়তে’।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



