Anubrata Mondal: বাড়িতে ঢুকেই ভাঙচুর চালালেন কেষ্ট কন্যা, দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ১১ অগাস্ট নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। আসানসোল জেল থেকে সম্প্রতি তাঁকে দিল্লির তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে তিহাড় জেলে হেনস্থা করা হচ্ছে। শুক্রবার নিচুপট্টির বাড়িতে ঢুকেই ভাঙচুর চালালেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। তৃণমূলের স্থানীয় কর্মীদের অনেকেই এদিন বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন।

আরও পড়ুনঃ PPI: UPI লেনদেনে কি উপায় মেনে চললে দিতে হবে না অতিরিক্ত কর, ফাঁস হলো গোপন তথ্য

- Advertisement -

গরু পাচার মামলায় ইডির তরফে ফের অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কিন্তু হাজিরা এড়িয়ে ইডিকে সেবিষয়ে অবগত করেছেন তিনি। কিন্তু সুকন্যা এত দিন কোথায় ছিলেন? তা এখনও অবধি কেউ জানত না। শুক্রবার বাড়ি ফিরেই খেপে যান তিনি। জরুরী ভিত্তিতে ডেকে পাঠান বোলপুরের কেষ্ট ঘনিষ্ঠ একাধিক নেতাদের। এদের মধ্যে অনেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে কাজ করতেন।

Sukanya Mondal in Kolkata on Thursday. Partha Paul
বাড়িতে ঢুকেই ভাঙচুর চালালেন কেষ্ট কন্যা, বাবার পাশে কেউ নেই 

সূত্রের খবর, বারবার দলীয় নেতৃত্বের অসহযোগিতার কথা তুলেছেন কেষ্ট কন্যা। এমনকি তাঁকে বলতে শোনা যায়, বাবা যখন কাছে ছিলেন, তখন সকলে পাশে ছিলেন। আজ অনুব্রত জেলে। সবাই তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। খানিকটা মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। যা দেখে চমকে যান দলের নেতারা। পাশে থাকার বার্তা দেন অনেকেই। যদিও প্রকাশ্যে এবিষয়ে কেউ মুখ খুলতে চাননি। সূত্রের খবর, রাতেই নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কোথায় গেছে? কারোর জানা নেই।

বাড়িতে ঢুকেই ভাঙচুর চালালেন কেষ্ট কন্যা, বাবার পাশে কেউ নেই 

1665907790 sukanya 2
বাড়িতে ঢুকেই ভাঙচুর চালালেন কেষ্ট কন্যা, বাবার পাশে কেউ নেই 

কিছুদিন আগেই জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেষ্ট জেলে থাকার দরুন জেলার নেতাদের সকলকেই সুকন্যার খেয়াল রাখার কথা জানান দলনেত্রী। এরপর এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর