Sukanta Majumder: পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা সুকান্তের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি বুরো: আজ, ৬ই জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে বালুরঘাটে বিজেপির পার্টি অফিসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে ফুল মালা অর্পণের পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি আসন্ন পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে বললেন, সমস্ত বাধাবিপত্তিকে উপেক্ষা করে পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ।

আরও পড়ুন: সায়নীর দিস্তা দিস্তা নথি চেক করে ‘খুশি’ নয় ইডি! ভোটের আগে ‘গ্রেফতার’ চায় না তৃণমূল?

প্রসঙ্গত, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে কলকাতার ন্যাশানাল লাইব্রেরির ভাষাভবনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নামে রাখা হল। এই বিষয়টি নিয়েও ট্যুইট করেছেন সুকান্ত মজুমদার। তিনি ট্যুইটে লিখেছেন, ‘কলকাতার ন্যাশানাল লাইব্রেরির ভাষাভবনের নাম পরিবর্তন করে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই’। ট্যুইটের পাশাপাশি এদিন তিনি নামকরণ সংক্রান্ত একটি সরকারি চিঠিও প্রকাশ করেছেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে আটচল্লিশ ঘন্টাও নেই। আজই চালু হয়ে যাবে নির্বাচনী বিধি। শেষ দফায় জমিয়ে প্রচার করেছে সব রাজনৈতিক দল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর বালুরঘাট কেন্দ্রের একাধিক জায়গায় বিগত কয়েক দিন যাবৎ প্রচার চালাচ্ছেন। আজ বালুরঘাটের বিজেপি পার্টি অফিসে শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মানুষ যেন সমস্ত রকম বাধা বিপত্তিকে অতিক্রম করে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নিজস্ব রায় যেন স্বাধীনভাবে জানাতে পারে।

পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা সুকান্তের

পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা সুকান্তের

পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা সুকান্তের
পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা সুকান্তের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন