Sukanta Majumdar: গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ট্রেন না মেলায় অবশেষে বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধি ও একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। আগামী ২ ও ৩ তারিখ কেন্দ্রের বিরুদ্ধে রাজধানীতে জমায়েত করার পরিকল্পনা রয়েছে শাসক দলের। এবার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু তৃণমূলের দিল্লি অভিযান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন। ঠিক কী বলেছেন তিনি?

আরও পড়ুনঃ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন? ফের একবার ডেডলাইন ঘোষণা করলেন Suvendu Adhikari!

শুক্রবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। হাজির ছিলেন নেত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেক নেতাকর্মী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে।

সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের দিল্লি অভিযানের সাথে মিল পাচ্ছি বামফ্রন্টের। তাঁরাও আগে এরকম কাজ করতেন। বামফ্রন্ট মডেলকে অনুসরণ করছে তৃণমূল। ভাড়া করে কিছু লোক এনেছে। তাঁদের নিয়ে দিল্লি যাচ্ছে! আর গরীব মানুষরা বাসে করে যাবে নেতারা কিন্তু ফ্লাইটে করেই যাচ্ছেন। এরাই আবার বঞ্চনা নিয়ে বড় বড় বাতেলা দেয়!”

গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে 'নাটক' বলে কটাক্ষ সুকান্তর
গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ সুকান্তর

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রের কাছে কয়েক হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের যে টাকা আটকে রাখা হয়েছে, দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, “সংক্ষেপে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। কেন্দ্রের দল এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোন কোন এলাকায় দুর্নীতি হয়েছে। এখন তৃণমূলের নেতারা চাপ দিয়ে সেই সব কেন্দ্রের টাকা উদ্ধার করেছে। কিছু ফেরতও এসেছে। তার মানে দুর্নীতি হয়েছিল। তাহলে এই দুর্নীতির জন্য তাঁরা FIR করছেন না কেন? এখন কি মোদী এসে FIR করবেন? নিজেরাই দুর্নীতি করে বসে আছেন আর এদিকে দিল্লিতে আন্দোলন করতে চাইছেন। এটা পুরোটাই নাটক।”

গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে 'নাটক' বলে কটাক্ষ সুকান্তর

গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ সুকান্তর

অন্যদিকে, অভিষেক আর বলেছেন, উত্তরপ্রদেশের ওপর বাস যাওয়ার সময় তাঁদের ওপর আক্রমণ করতে পারে বিজেপি। তিনি হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন, এরকম কিছু হলে ছেড়েকথা বলবে না তৃণমূল। এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদের বক্তব্য, “বিজেপির এই সব স্বভাব নেই। উত্তরপ্রদেশে অনেক বিরধী দল আছে। তাঁদের কারুর ওপর বিজেপি অত্যাচারকরে না। আমার সন্দেহ, তৃণমূল লোক ভাড়া করে নিজেরাই নিজেদের ওপর আক্রমণ করতে পারে।”

তৃণমুল সাংসদ বলেছেন, নরেন্দ্র মোদীর একজন স্বৈরাচারী শাসক। সুকান্তর মতে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় স্বৈরাচারী শাসক ভূ-ভারতে নেই!” সব মিলিয়ে, তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এখন, শাসক দলের এই অভিযান কতটা সফল হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে 'নাটক' বলে কটাক্ষ সুকান্তর
গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত