Amit Shah: বৃহস্পতিবারেই সুকান্ত নিয়ে জরুরী বৈঠকে শাহ, বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হাইকম্যান্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার গুজরাত নির্বাচনের ফলাফল ঘোষণা। সেদিনেই সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠক সারতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দুপুরে জরুরী বৈঠকে বসতে চলেছে বিজেপি। সংসদ ভবনে শাহের দফতরে হবে সেই বৈঠক। সেখানেই কী ঠিক হবে রাজ্য বিজেপির আগামী রাজ্য সভাপতির নাম?

আরও পড়ুনঃ অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, বিধানসভায় জমাটি আড্ডা তৃণমূল-বিজেপির

রাজ্য রাজনীতিতে ২১ এর নির্বাচন পাল্টে দিয়েছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। ক্ষমতার অলিন্দে তৃণমূল থাকলেও বিরোধী বেঞ্চে জায়গা করে নেয় বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের সংগঠন আরও দুর্বল হতে শুরু করে। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতে নামল শীর্ষ নেতৃত্ব। তাই সুকান্ত মজুমদারের পরিবর্তে অন্য কাউকে আনার পরিকল্পনা তৈরি করছেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আগামীকাল জরুরী বৈঠকে বসতে চান অমিত শাহ। কিন্তু প্রশ্ন হল অমিত শাহ কেন? বিজেপি সূত্রে খবর, বাংলার ভৌগলিক এবং রাজনৈতিক মানচিত্র সম্পর্কে দারুণভাবে অবগত অমিত শাহ। বিধানসভা ও লোকসভা, উভয় নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অমিত শাহ। তাই গুজরাত পর্ব মিটতেই এখন বাংলার ওপর নজর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবারেই সুকান্ত নিয়ে জরুরী বৈঠকে শাহ, বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হাইকম্যান্ড
বৃহস্পতিবারেই সুকান্ত নিয়ে জরুরী বৈঠকে শাহ, বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হাইকম্যান্ড

অন্যদিকে, একাধিক প্রকাশ্য সমাবেশ থেকে সরকার বদলের ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। সেবিষয়েও অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে। কিন্তু কী বিষয় নিয়ে আলোচনা হবে সেবিষয়ে কিছু স্পষ্ট করে জানা যায়নি। তাই এদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হতে পারে। সেখানে উঠে আসতে পারে রাজ্য বিজেপির সভাপতি বদলের প্রসঙ্গ।

বৃহস্পতিবারেই সুকান্ত নিয়ে জরুরী বৈঠকে শাহ, বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হাইকম্যান্ড

amitইতিমধ্যেই বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল বনশলকে। সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের সঙ্গে সুণিলের সঙ্গেও বৈঠক সারতে চলেছেন তিনি। এই মুহুর্তে দিল্লিতে রয়েছে সুকান্ত মজুমদার। আগামীকাল অমিত শাহের সঙ্গে জরুরী বৈঠক সারবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন