সোমবার অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। দেশজুড়ে সাজো সাজো রব। বাদ যায়নি বাংলাও। বিশেষ করে বঙ্গবিজেপির শিবিরে প্রবল উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এবার ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনে বাংলায় বড় উদ্যোগ নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, লোকসভার আগে কমিটি তৈরি করলেন Amit Shah
জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে (Balurghat) আত্রেয়ী নদীর সদর ঘাটে জ্বলবে এক লক্ষ প্রদীপ। সেখানকার বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে এই বিশেষ আয়োজন হচ্ছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সন্ধ্যারতি হবে। ২২ জন পুরোহিত সেই দায়িত্বে থাকবেন। সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্তর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এক লক্ষ প্রদীপ জ্বালাতে আসছে এক কুইন্টালের বেশি পরিমাণ তেল। সন্ধারতির জন্য এক কেজি ঘি আনা হচ্ছে। প্রদীপ জ্বালানোর জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক আনা হচ্ছে।

এলাকার বিজেপি (BJP) কর্মীরা বেশ তৎপর। কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তাঁরা। নদীর ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে প্রদীপ সংগ্রহের কাজও চলছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে বাংলায় এত আয়োজন। আচমকাই বড়সড় অর্ডার পেয়ে গিয়েছেন মৃৎশিল্পীরা। তৈরি হয়েছে বহু প্রদীপ। তাঁদের কথায়, দীপাবলির সময়েও এত প্রদীপ বিক্রি হয় না।
প্রদীপ জ্বলবে ১ লক্ষ, ২২ পুরোহিত করবেন সন্ধ্যারতি, ২২ জানুয়ারি বাংলায় বিশেষ কর্মসূচি সুকান্তর

উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে ছুটির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২-শে জানুয়ারি ২০২৪ এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে।’



