বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, লোকসভার আগে কমিটি তৈরি করলেন Amit Shah

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডা। বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। ভোটের আগে কমিটি গঠন করে দিয়ে গেলেন যারা নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ খতিয়ে দেখবেন। শুভেন্দু-সুকান্ত তো রয়েছেন। দিলীপ ঘোষের ওপরেও আস্থা দেখিয়েছেন অমিত শাহ (Amit Shah creates core committee)। এই দলে রয়েছেন ১৫ জন সদস্য।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, লোকসভার আগে কমিটি তৈরি করলেন Amit Shah

আরও পড়ুন: স্বামীজির বক্তব্যের ভুল ব্যখ্যা তৃণমূলের, বিস্ফোরক সুকান্ত

অমিত শাহ গঠিত ১৫ সদস্যের নির্বাচনী কমিটিতে রয়েছেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাংসদ তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, আশা লাড়কা, জ্যোতিপ্রিয় মাহাতো, দীপক বর্মণ, সুনীল বনশল, মঙ্গল পান্ডে, অমিত মালব্য। এই দলের কাজ হবে লোকসভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ দেখাশোনা করা। কোথায় কোথায় প্রচার হবে, কীভাবে প্রচার করা হবে, প্রচারের জন্য কোন কোন কেন্দ্রীয় নেতা রাজ্যে আসবেন- এইসমস্ত দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, লোকসভার আগে কমিটি তৈরি করলেন Amit Shah

মঙ্গলবার নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অমিত শাহ (Amit Shah)। এই ১৫ জন বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই দল গঠন করা হয়। রাজ্য বিজেপিতে বারবার গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। এই অবস্থায় অমিত শাহের তৈরি এই দল বেশ তাৎপর্যপূর্ণ। তবে বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রীকে এই কমিটি থেকে বাদ রাখা হয়েছে। তাঁরা হলেন, জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, কমিটি তৈরি করলেন Amit Shah

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, লোকসভার আগে কমিটি তৈরি করলেন Amit Shah
বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দিলীপের, লোকসভার আগে কমিটি তৈরি করলেন Amit Shah

কোর কমিটিতে দিলীপ ঘোষের জায়গা পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যেত শুভেন্দু-সুকান্তর দাপটে বঙ্গ বিজেপিতে কোণঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ। কিন্তু লোকসভার আগে সংগঠন মজবুত করতে দিলীপ ঘোষের ওপরেই আস্থা রাখল কেন্দ্রীয় নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন