বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের ‘খতিয়ান’ দিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে বালুরঘাট লোকসভা কেন্দ্র তথা দক্ষিণ দিনাজপুর জেলার রেল পরিকাঠামো উন্নয়নের জন্য একের পর এক কাজ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয় পেয়েছিলেন তিনি। এবারেও তাঁর উপরই আস্থা রেখেছে পদ্ম শিবির। বুধবার একটি ছোট ভিডিওর মাধ্যমে নিজের এলাকা ও জেলায় রেল উন্নয়নের জন্য কী কী কাজ করেছেন তার একটি পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি।

বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের 'খতিয়ান' দিলেন সুকান্ত

আরও পড়ুন: শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, কঠিন সময়ে বিজেপি বিধায়কের পাশে সুকান্ত মজুমদার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাত ধরে বাংলার একাধিক স্টেশন খোলনলচে বদলে যাবে। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে বালুরঘাট স্টেশন যুক্ত হয়েছে। প্রথমে এই স্টেশনে প্রকল্পের আওতায় ছিল না। সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশনকে (Balurghat Rail Station) এই প্রকল্পের অন্তর্ভুক্ত করেছেন। এনিয়ে বিজেপি রাজ্য সভাপতি সেইসময় বলেছিলেন, ‘বিরোধীরা যখন এই নিয়ে কথা বলতে আরম্ভ করল তখন আমি রেলমন্ত্রীর সাথে দেখা করে শুধু বালুরঘাট নয়, গঙ্গারামপুর, বুনিয়াদপুর রেল স্টেশনকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে এসেছিলাম।’ চলতি বছর ফেব্রুয়ারি মাসেই ভার্চুয়ালি অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী।

বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের 'খতিয়ান' দিলেন সুকান্ত
বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের ‘খতিয়ান’ দিলেন সুকান্ত

ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে, বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রুপান্তরিত করার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। অমৃত ভারত স্টেশন তৈরির কাজ চলছে। সেখানে থাকবে সুন্দর কাঠামো, খাদ্য ও পানীয় জলের উন্নত ব্যবস্থা, অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয়, ইলেকট্রিক সিঁড়ি। বালুরঘাট স্টেশনে যাত্রী পরিষেবা উন্নত করতে দ্বিতীয় প্ল্যাটফর্ম ও ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। দূরপাল্লার ট্রেন চালানোর কথা ভেবে ১ ও ২ নং প্ল্যাটফর্মকে বর্ধিত করা হচ্ছে। ৩ নম্বর প্ল্যাটফর্মের জন্য লাইন পাতার কাজ শুরু হয়েছে। যাত্রীদের সময় বাঁচাতে এবং রেলের গতিকে বৃদ্ধি করতে বালুরঘাট থেকে একলাখী পর্যন্ত লাইনের বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে থমকে থাকা ‘হিলি-বালুরঘাট’ রেলপ্রকল্প চালু করতে মোট ৬৩৩ কোটি টাকা বরাদ্দ করেছেন মোদী সরকার।

বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের ‘খতিয়ান’ দিলেন সুকান্ত

বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের 'খতিয়ান' দিলেন সুকান্ত
বালুরঘাটে রেল পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হয়েছে, ৫ বছরের ‘খতিয়ান’ দিলেন সুকান্ত

জেলার ব্যবসায়ী সমাজের সুবিধার্থে রামপুর বাজার স্টেশনে একটি রেক পয়েন্ট চালু করা হয়েছে। এরফলে ব্যবসায়ীরা সহজেই ব্যবসায়ের সামগ্রী অল্প খরচে আনাতে পারবেন। গঙ্গারামপুরের মানুষের দীর্ঘদিনের দাবি মোতাবেক স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উচ্চতাজনিত সমস্যার সমাধান করা হয়েছে। সাংসদ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে ১ নম্বর প্ল্যাটফর্মে একটি যাত্রী ছাউনি তৈরি করা হয়েছে। আগামীদিনে গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রুপান্তরিত করা হবে। জেলা তথা উত্তরবঙ্গের প্রতিভাবান ক্রীড়াবিদদের সুবিধার্থে বুনিয়াদপুর রেলের জমিতে স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়ার তরফে একটি জাতীয় মানের স্টেডিয়াম তৈরির জন্য রেলমন্ত্রকের তরফে সম্মতি জানানো হয়েছে। হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (Howrah-Balurghat Station) ট্রেনটি সপ্তাহে ২ দিনের বদলে এখন সপ্তাহে ৫ দিন চালানোর ব্যবস্থা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই সপ্তাহে ৭ দিন বালুরঘাট থেকে নিউ দিল্লি পর্যন্ত ফারাক্কা এক্সপ্রেস চালু হবে। ৩

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত