শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, কঠিন সময়ে বিজেপি বিধায়কের পাশে সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: সুকান্ত মজুমদার তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে লিখেছেন, 'মাতৃহারা হয়েছেন শিলিগুড়ির বিধায়ক ড: শঙ্কর ঘোষ মহাশয়। ওনার পরিবারের পাশে আছি।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি মাকে হারিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গত রবিবার সকালে প্রয়াত হয়েছেন তাঁর মা। মাতৃবিয়োগে শোকে ভেঙে পড়েছেন বিজেপি বিধায়ক। মঙ্গলবার তাঁর বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছালেন সুকান্ত মজুমদার

আরও পড়ুন: নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি

গত রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। মায়ের সাথে একটি ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘আমার মা এখন স্বর্গবাসী। আমার বাবার সঙ্গে দেখা হবে তাঁর। আমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমার আশীর্বাদ, ভালোবাসা আমাদের পথ দেখাবে। তোমাকে মনে পড়বে মা, ভালোবাসি তোমায়।’ আরও একটি পোস্টে মাকে স্মরণ করে বিজেপি বিধায়ক লিখেছেন, ‘জীবনের দীর্ঘতম রাত, অনেক দায়ীত্ব বাকি। এক অপূরণীয় ক্ষতির সাথে মোকাবিলা বাকি। হয়তো অভ্যস্ত হয়ে উঠবো একদিন, কিন্তু কালের নিয়মের বিয়োগ ভরবে না কোনোদিন।’

শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছালেন সুকান্ত মজুমদার
শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছালেন সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাতৃহারা হয়েছেন শিলিগুড়ির বিধায়ক ড: শঙ্কর ঘোষ মহাশয়। ওনার পরিবারের পাশে আছি। ভগবান ওনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন এই প্রার্থনা করি।’

শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, কঠিন সময়ে বিজেপি বিধায়কের পাশে সুকান্ত মজুমদার

শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছালেন সুকান্ত মজুমদার

বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর ঘোষের মা। সেইসময়ও বিজেপির কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাজু বিস্তা, বিশাল লামা, পার্থ মৈত্র হাসপাতালে যান। তার কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শঙ্কর ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন