মোদীর মন কি বাত থেকে দুপুরের জনসভা, রবিবার একাটানা কর্মসূচি সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। এই ভোটকে পাখির চোখ করেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েকদিন ধরেই একাধিক কর্মসূচি করছেন। রবিবার, ছুটির দিনেও ছুটি নেই। এদিন একটানা কর্মসূচি রয়েছে তাঁর। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumdar) । এরপরও আরও দুটি কর্মসূচি রয়েছে তাঁর।

মোদীর মন কি বাত থেকে দুপুরের জনসভা, রবিবার একাটানা কর্মসূচি সুকান্তর

আরও পড়ুন: প্রদীপ জ্বলবে ১ লক্ষ, ২২ পুরোহিত করবেন সন্ধ্যারতি, ২২ জানুয়ারি বাংলায় বিশেষ কর্মসূচি সুকান্তর

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টা নাগাদ মাঝিপাড়া মোড়, ঠাকুরপুকুর,দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। গতকালই রবিবারের কর্মসূচি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিজেপি সাংসদ। এদিন দুপুর ১২ টা নাগাদ ডায়মন্ড হারবারের তপনা প্রাইমারি স্কুলের ময়দানে মোদী কাপ ফুটবল ম্যাচে যোগ দেবেন তিনি। সেখান থেকে রওনা দেবেন কাকদ্বীপ। জানা গিয়েছে, দুপুর ২ টো নাগাদ কাকদ্বীপ, মথুরাপুর সাংগঠনিক জেলা, নিশ্চিন্তপুর দক্ষিণ চৌরাস্তা সংলগ্ন ময়দানে একটি জনসভা রয়েছে তাঁর।

মোদীর মন কি বাত থেকে দুপুরের জনসভা, রবিবার একাটানা কর্মসূচি সুকান্তর
মোদীর মন কি বাত থেকে দুপুরের জনসভা, রবিবার একাটানা কর্মসূচি সুকান্তর

গত সপ্তাহেই মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। দেওয়াল লিখন থেকে শুরু করে বাইক র‍্যালিতে যোগ দিয়েছিলেন তিনি। পাশাপাশি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের বাগডহর মোড়ে বিশাল জনসভা করেন তিনি।

মোদীর মন কি বাত থেকে দুপুরের জনসভা, রবিবার একাটানা কর্মসূচি সুকান্তর

মোদীর মন কি বাত থেকে দুপুরের জনসভা, রবিবার একাটানা কর্মসূচি সুকান্তর

উল্লেখ্য, একদিনে বঙ্গ বিজেপির সভাপতি যখন তাঁর কর্মসূচি নিয়ে ব্যস্ত, সেইসময় ভাঙনের পর্যায়ে ইন্ডিয়া জোট। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কংগ্রেস-আরজেডি’র সঙ্গে মহাজোট ভেঙে ফের এনডিএ-তে যোগ দেন। আজ বিকেলেই নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেডি(ইউ) প্রধান। নীতীশ কুমারের এনডিএতে যোগ দেওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার আগেই বলেছিলেন, ‘ইন্ডিয়া জোট হল কল্পনাপ্রসুত বাদ্যযন্ত্র। তাই বেসুরো হয়ে পড়ছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন