বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার, মুকুলের স্থলাভিষিক্ত দিলীপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। আর মুকুল রায়ের ছেড়ে যাওয়া সর্বভারতীয় সহ-সভাপতি পদে এলেন দিলীপ ঘোষ। সোমবার বিজেপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন নিয়োগের কথা ঘোষণা করেন সর্বভারতীয় মহাসচিব অরুণ সিং। সূত্রের খবর, মূলত ৪ জন বিধায়ক এবং ১ জন সাংসদ দল ছাড়ার কারনেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষ কে।

আরও পড়ুনঃ স্ট্রাইকার করেছিলাম গোল করতে পারেননি, ‘BJP-তে খেলতে না পারা’ বাবুল কে খোঁচা দিলীপের।

রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষের মেয়াদ ফুরোনর কথা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। তাঁর জায়গায় ওই পদে কে আসবেন তা নিয়ে দলের মধ্যেও আলাপ আলোচনা চলছিল। কিন্তু বাবুল বিহনে আর রিস্ক নিলনা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। তৃণমূলের পক্ষে এদিন কুণাল ঘোষ আভাস দিয়েছেন যে আরও ২৪ জন বিজেপি বিধায়ক লাইনে রয়েছেন দল পরিবর্তনের জন্যে। যদি কুনালের মন্তব্যের ৫০% সত্যি হয় তাহলে বড় বিপদ বিজেপির বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সুকান্ত মজুমদার কে বিজেপি রাজ্য সভাপতি করায় খুশি উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির ইতিহাস অনুযায়ী এখন পর্যন্ত কাউকেই উত্তর বং থেকে রাজ্য সভাপতি করা হয়নি, সুকান্তই প্রথম। তবে প্রয়াত এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তপন শিকদার উত্তরবঙ্গের বাসিন্দা হলেও থাকতেন কলকাতার দমদমে। তাই উত্তবঙ্গ থেকে সুকান্তই প্রথমবারের জন্যে বিজেপি রাজ্য সভাপতি হলেন একথা বলাই যায়।

বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার, মুকুলের স্থলাভিষিক্ত দিলীপ।

DDDD

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন