অধ্যাপক সুকান্তকে স্বীকৃতি মোদীর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর চেয়ারে বালুরঘাটের সাংসদ

বিগত পাঁচ বছর বালুরঘাটের সাংসদ হিসাবে কাজ করেছেন সুকান্ত মজুমদার। দু'বার 'সাংসদ রত্ন' পুরস্কার পেয়েছেন। তাঁর আরএসএস ব্যাকগ্রাউন্ড। তিনি যে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সে বিষয়ে আগে থেকেই সন্দেহ নেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ। এবার জোড়া মন্ত্রিত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। যার মধ্যে যেমন আছে, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক। তেমনই রয়েছে, গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রক। দুই ক্ষেত্রেই প্রতিমন্ত্রী। রাজনীতিতে যোগদানের আগে সুকান্ত অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। ফলে, এক্ষেত্রে ‘জাত’ চিনতে ভুল করেননি প্রধানমন্ত্রী। শপথ নেবার পর সুকান্ত একে একে মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন। এখনও পর্যন্ত তিনি এ রাজ্যের বিজেপি সভাপতিও বটে। শিক্ষা দফতরে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমারের সঙ্গে দেখা করলেন সুকান্ত। ছিলেন অন্য প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীও।

আরও পড়ুন: নিজের বুথে নূন্যতম জনপ্রিয়তা নেই, মীনাক্ষীকে ‘ক্যাপ্টেন’ মানতে নারাজ বামেদের একাংশ!

এবার বাংলা থেকে দু’জন মোদী ৩.০ ক্যাবিনেটে প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন। একজন, সুকান্ত। অন্যজন, মন্ত্রিত্বের দিক থেকে তাঁর চেয়ে অভিজ্ঞ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি আছেন পূর্বের জাহাজ মন্ত্রকেই। কেন্দ্রে এবারও শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র কুমার। এদিন আনুষ্ঠানিকভাবে তিন মন্ত্রী যোগদান করলেন। ধর্মেন্দ্রই নিজের চেয়ারে একবার সুকান্ত মজুমদার ও একবার জয়ন্ত চৌধুরীকে বসতে অনুরোধ করেন। বেশ খোলামেলা ছিল পরিবেশ। প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়ে কাজ করতে মুখিয়ে রয়েছেন বালুরঘাটের সাংসদ।

অধ্যাপক সুকান্তকে স্বীকৃতি মোদীর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর চেয়ারে বালুরঘাটের সাংসদ
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমারের সঙ্গে দেখা করলেন সুকান্ত। ছিলেন অন্য প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীও।

আগামীদিনে বিজেপির ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ম মেনে হয়তো রাজ্য সভাপতি পদে ইস্তফা দিতে হতে পারে সুকান্তকে। সেক্ষেত্রে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে হাওয়ায় নানান নাম ভাসছে। তবে, সুকান্ত মজুমদার বারবারই বলেছেন, বিজেপি সাংগঠন দল, তিনি দলের একজন সৈনিক মাত্র। দল যে দায়িত্ব দেবে তাই করবেন।

অধ্যাপক সুকান্তকে স্বীকৃতি মোদীর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর চেয়ারে বালুরঘাটের সাংসদ

অধ্যাপক সুকান্তকে স্বীকৃতি মোদীর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর চেয়ারে বালুরঘাটের সাংসদ
অধ্যাপক সুকান্তকে স্বীকৃতি মোদীর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর চেয়ারে বালুরঘাটের সাংসদ

বিগত পাঁচ বছর বালুরঘাটের সাংসদ হিসাবে কাজ করেছেন সুকান্ত মজুমদার। দু’বার ‘সাংসদ রত্ন’ পুরস্কার পেয়েছেন। তাঁর আরএসএস ব্যাকগ্রাউন্ড। তিনি যে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সে বিষয়ে আগে থেকেই সন্দেহ নেই। নাহলে, রাজ্য সভাপতি পদে তিনি আসতেন না। ফলে, এবার ভোটে বালুরঘাট থেকে জিতলে তিনি মন্ত্রিত্ব পাবেন, তা কার্যত আগে থাকতেই আঁচ পাওয়া গিয়েছিল। হলোও সেরকম। শিক্ষার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকও হাতে পেলেন সুকান্ত মজুমদার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন