সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ২০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এরইমধ্যে কুশমন্ডি বিধানসভার কুশমন্ডি বিডিও অফিস ও বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকায় নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে। এনিয়ে বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।

সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

আরও পড়ুন: ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে অর্জুন? বিজেপি সঠিক পথ দেখায়, বললেন সুকান্ত

দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুশমন্ডি বিধানসভার (Kushmandi Assembly constituency) কুশমন্ডি বিডিও অফিস ও বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকায় বালুরঘাট লোকসভা মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) মহাশয়ের নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে কুশুমন্ডি বিজেপির (BJP) পক্ষ থেকে ধিক্কার মিছিল সহ কুশমন্ডি থানায় ডেপুটেশন দেওয়া হয়।

সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির
সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

মঙ্গলবার আরও একটি কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতির। এদিন বালুরঘাটে আয়োজিত দিব্যাঙ্গদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তাঁদের হাতে কিছু সহায়ক সামগ্রী তুলে দেন।

সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

২০১৯ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে (Balurghat Loksabha constituency) বিজেপির টিকিটে জয়লাভ করেন সুকান্ত মজুমদার। ২০২১ সালের তাঁকে বঙ্গ বিজেপির প্রধান অর্থাৎ রাজ্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়। ২০২৪ সালেও বালুরঘাট কেন্দ্রে জয়ের জন্য সুকান্ত মজুমদারের উপরই আস্থা রাখল বিজেপির নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত