Sukanta Majumdar: ডিসেম্বরেই কাঁপছে রাজ্য সরকার, হুঁশিয়ারি সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই  শুক্রবার বিকেলে বারাকপুরে এক জনসভা থেকে  ডিসেম্বরেই বড় সড় কিছু ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বারাকপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিশাল মিছিলের আয়োজন করেছিল বিজেপি।

আরও পড়ুনঃ বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, পরেশের বিরুদ্ধে অভিযোগ জানালেন সেলিম

মিছিল শেষে বারাকপুরের চিড়িয়া মোড়ে জনসভা করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকেই রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন তিনি। পুজোর আগে আচমকাই রাজ্য সরকারের ভবিষ্যত নিয়ে ডিসেম্বর মাসকে দেগে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ডিসেম্বরেই কাঁপছে রাজ্যসরকার, হুঁশিয়ারি সুকান্তর
ডিসেম্বরেই কাঁপছে রাজ্য সরকার, হুঁশিয়ারি সুকান্তর

এবার বিরোধী দলনেতার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  বললেন,” ডিসেম্বর মাস পড়ে গেছে। আর বেশি দেরি নেই। সরকার কাঁপছে। আজ সারা দেশ দেখবে। যত বড়ই চোর হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন ততক্ষণ কোনও চোর চুরি করে পার পাবে না। সে যত বড় পদে থাকুক না কেন?”

ডিসেম্বরেই কাঁপছে রাজ্য সরকার, হুঁশিয়ারি সুকান্তর

sukanta 2উল্লেখ্য, ডিসেম্বরেই রাজ্যেও  সিএএ জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। আর তাঁর প্রভাব পড়বে রাজ্য রাজনীতিতে। ২৪ এর লোকসভা নির্বাচনে রাজ্য রাজনীতির মেরুকরণ চূড়ান্ত হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এসব জল্পনার মধ্যেই  ডিসেম্বরের প্রথম দিন থেকেই, কার্যত কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। তা আজকের এই জনসভা দেখেই বোঝা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন