দাউদপুরে ‘আতঙ্কিত’ ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথে গেলেন সুকান্ত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের দাউদপুর গ্রামে ‘আতঙ্কিত’ ভোটাররা। তাঁদের অভিযোগ, রাতের বেলা বাইক বাহিনী এসে বাড়িতে বাড়িতে গিয়ে তাণ্ডব চালিয়েছে। হুমকি দিয়ে ভয় দেখানো হয়েছে। আতঙ্কিত বেশীরভাগ মানুষই বিজেপি সমর্থক। আর অভিযোগের তির তৃণমূলের দিকে। তাই, আজ, সোমবার পঞ্চায়েতের পুনর্নির্বাচনে অনেকেই ভোট দিতে যেতে ভয় পাচ্ছিলেন। সেই কারণে ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথ পর্যন্ত গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: অধীরের পথেই শুভেন্দু, ফলাফল ঘোষণার দিন আদালতে যাবেন বিরোধী দলনেতা

শনিবার পঞ্চায়েত ভোট শেষ হলেও একাধিক জায়গা থেকে হিংসা ও অশান্তির অভিযোগ আসায় আজ রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। আজকেও দু’জন মারা গিয়েছেন। তাঁরা অবশ্য শনিবার আক্রান্ত হয়েছিলেন। সমস্ত বুথেই কড়া নজরদারি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, দক্ষিণ দিনাজপুরের একাধিক গ্রামে ভোটের দিন থেকে শুরু করে আজ অবধি যাচ্ছেন সুকান্ত মজুমদার। এদিন তিনি শুধু গ্রামে গেলেন তাই নয়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আতঙ্কিত ভোটারদের বুথ পর্যন্ত এগিয়ে দিলেন তিনি। সুকান্ত থাকায় সাহস পেয়ে বুথে গিয়ে ভোট দিতে সক্ষম হলেন অনেকেই।

রবিবারেও দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার হজরতপুর গ্রামে যান সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে ভোট সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে তুমুল বচসা বাঁধে রাজ্য সভাপতির। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পথে হেঁটেই আগামী মঙ্গলবার অর্থাৎ, পঞ্চায়েতের ফলাফল প্রকাশের দিন হিংসা ও আইনভঙ্গের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

দাউদপুরে ‘আতঙ্কিত’ ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথে গেলেন সুকান্ত
দাউদপুরে ‘আতঙ্কিত’ ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথে গেলেন সুকান্ত

দাউদপুরে ‘আতঙ্কিত’ ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথে গেলেন সুকান্ত

দাউদপুরে ‘আতঙ্কিত’ ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথে গেলেন সুকান্ত
দাউদপুরে ‘আতঙ্কিত’ ভোটারদের ‘সাহস’ জোগাতে পায়ে পায়ে বুথে গেলেন সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন