অধীরের পথেই শুভেন্দু, ফলাফল ঘোষণার দিন আদালতে যাবেন বিরোধী দলনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে যাবেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার, পঞ্চায়েতের ফলাফল ঘোষণার দিনেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে এদিন সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি। উল্লেখ্য, এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কলকাতা হাইকোর্টে মামলা করেন। এবার সেই পথেই হেঁটে শুভেন্দু অধিকারীও আদালতে মামলা করার আর্জি প্রকাশ করলেন।

আরও পড়ুন: আদালতে ঝুলে রইল অনুব্রত কন্যার জামিনের আবেদন, আজও রায় দিলেন না বিচারপতি

গত শনিবার পঞ্চায়েত ভোটে রাজ্যের ১৩ জন রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। অশান্তি থামেনি ভোট পরবর্তী পর্যায়েও। আজ, সোমবার রাজ্যের ১৯টি জেলাআর ৬৯৬টি বুথে চলছে পনর্নির্বাচন। এদিনও মুর্শিদাবাদে মারা গিয়েছেন ১ জন। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, ছাপ্পা ভোটের। এমতাবস্থায় ভোট বাতিল ও পঞ্চায়েতে হিংসার অভিযোগ নিয়ে মঙ্গলবার হাইকোর্টে যাবার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এমনকি তিনি এও বলেছেন, হিংসা ও আইনভঙ্গের তথ্যপ্রমাণ হিসেবে আদালতে এক হাজারেরও বেশি ভিডিও ফুটেজ জমা দেবেন তিনি। আবার, মঙ্গলবারই হবে পঞ্চায়েতের ফল ঘোষণা। সব মিলিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরের তরফে চাপ বাড়ানো হচ্ছে শাসক দলের বিরুদ্ধে।

অধীরের পথেই শুভেন্দু, ফলাফল ঘোষণার দিন আদালতে যাবেন বিরোধী দলনেতা
অধীরের পথেই শুভেন্দু, ফলাফল ঘোষণার দিন আদালতে যাবেন বিরোধী দলনেতা

আদালতে মামলা করার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বেশ কিছু পোর্টাল এবং কিছু ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে আমরা এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ পেয়েছি। কাল (সোমবার) সেগুলি আদালতে দেখাব। ওই বুথগুলোয় ভোট বাতিলের আর্জি জানাব’। পাশাপাশি পুনর্নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা ৬ হাজার বুথের তালিকা জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের তালিকার ভিত্তিতে পুনর্নিবাচন করা হয়নি’।

অধীরের পথেই শুভেন্দু, ফলাফল ঘোষণার দিন আদালতে যাবেন বিরোধী দলনেতা

অধীরের পথেই শুভেন্দু, ফলাফল ঘোষণার দিন আদালতে যাবেন বিরোধী দলনেতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন