SSC Scam: হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু, নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা বাংলা জানতে চাইছিল কে এই ‘কালীঘাটের কাকু’। গোপাল দলপতি বলেছিলেন এই ‘কাকুর’ কথা। তবে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল প্রথম তার নাম সামনে এনেছিলেন। তিনি বেহালার সুজয় কৃষ্ণ ভদ্র। তিনিই সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন তাঁর বসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তি পেলেন বিজেপি নেতা

9 11

সেই ‘কালীঘাটের কাকুর’ সম্প্রতি সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন। তবে সোমবার ফের সিবিআই অফিসে যাওয়ার কথা প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিবিআই ডাকেনি। শুধুমাত্র নথি চেয়েছে। তাই প্রতিনিধি যাবেন তা জমা দিতে। আর সেই কথা মতো আজ সশরীরে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র।

7 17

নথিপত্র-সহ নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে। গত সপ্তাহে সুজয়কৃষ্ণ ভদ্রকে একটানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই গোয়েন্দারা। সেই সময়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ টাকার লেনদেন প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা।

হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু, নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে

8 13

সিবিআই সূত্রে খবর, সেই সময়ে গোয়েন্দাদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র। সেই কারণেই আবারও আজ সোমাবর তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এদিন তাঁকে স্ত্রী ও কন্যার ব্যাঙ্ক ডিটেলস নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন