আয়ারম গয়ারম রাজনীতি চলছে, বাবুল – মুকুল কে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের ছাত্র ফেডারেশনের ৩৭ তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নদীয়ার নবদ্বীপে। সেই সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিআইএম নেতা তথা যাদবপুরের প্রাক্তন বিধায়ক, সাংসদ সুজন চক্রবর্তী। সমাবেশ থেকে বাবুল সুপ্রিয় এবং মুকুল রায় কে তীব্র কটাক্ষ করেন তিনি। আয়ারম গয়ারম রাজনীতি চলছে রাজ্যে বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুনঃ ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর সুকান্তর, দল ছাড়তে চলেছেন BJP-র এই ‘বড় নেতা’!

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। মানুষের জন্যে কাজ করার তাগিদে তাঁরা ছেড়েছিলেন পুরোনো দল। তবে বিধানসভা নির্বাচনের ফলই বদলে দিয়েছে মানুষের জন্যে কাজ করার তাগিদ, রাস্তা। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা নেত্রীরা ফিরে আসছেন পুরানো দলে। একই সঙ্গে বহু বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে। যার মধ্যে অন্যতম হলে মুকুল রায় এবং বাবুল সুপ্রিয়।

সেই প্রসঙ্গেই বিজেপি – তৃণমূল কে একসারিতে রেখে আক্রমন শানান সুজন। তাঁর কথায়, আয়ারম গয়ারম রাজনীতি চলছে বাংলায়। তিনি বলেন, “সিবিআই থেকে বাঁচতেই আগে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে গিয়েছিলেন মুকুল রায়।  এই জেলা থেকেই বিজেপির হয়ে জেতেন তিনি। আবার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হবেন বলে আবার তৃণমূলে ফেরেন। এটা অনৈতিকতা, এ বাংলার মানুষ কখনও এ জিনিস দেখেননি।”

আয়ারম গয়ারম রাজনীতি চলছে, বাবুল – মুকুল কে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তীর।

আয়ারম গয়ারম রাজনীতি চলছে, বাবুল - মুকুল কে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তীর।

নিজেদের সময়ের কথা বলতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, “৩৪ বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে । কিন্তু কোনও তদন্তকারী সংস্থাকে ডাকতে হয়নি। কিন্তু যে সরকার ১১ বছরে পড়ল, তাঁর নেতা মন্ত্রীদের বারবার এ সংস্থা ডাকে, সে সংস্থা ডাকে। এত ডাকে কেন? গোড়াতেই কোনও গলদ আছে এটা বুঝে নিতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত