Suhana Khan: সুহানার মানবিক রূপে মুগ্ধ অনুরাগীরা, অসহায়কে ৫০০ টাকা দিয়ে সাহায্য শাহরুখ কন্যার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ কন্যা সুহানা এই মুহূর্তে বলিউডের বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। খুব তাড়াতাড়ি বলিউডে অভিষেক ঘটবে তার। তবে সম্প্রতি একটি ইভেন্টে তার এক কাজে মুগ্ধ নেটপাড়া থেকে শুরু করে তার সমস্ত অনুরাগীরা।

আরও পড়ুনঃ ‘ভাল চরিত্র পেলে, ভাল টাকা পেলে, আবারও কাজ করবেন’ তৃণাকে নিয়ে মুখ খুললেন সোহিনী

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান থেকে বেরোনোর সময়ই তার কাছে এক অসহায় দুঃস্থ মহিলা সাহায্য চায়। কোনকিছু না ভেবেই সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে ৫০০ টাকার নোট বের করে তাকে দিয়ে দেন সুহানা। সেই সময় সেই জায়গায় হাজির ছিলেন বেশ কিছু আলোকচিত্রীরা। তারা গোটা ঘটনাটি ক্যামেরাবন্দী করে।

article l 2023822310171137031000সেই ভিডিও সম্প্রতি সকলের সামনে আসতেই তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম। তবে সুহানা সেই সময় একা ছিলেন না। সুহানার সাথে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা গৌরি খানও।

সুহানার মানবিক রূপে মুগ্ধ অনুরাগীরা, ভাইরাল ভিডিও

102669598

সুহানা অনুষ্ঠান থেকে বেড়িয়েই সেখানে সামনের এক রেস্তোরাতে মায়ের সাথে চলে যায়। শাহরুখ কন্যার পরনে ছিল কালো রঙের বডিকন স্লিভলেস পোশাক। তবে সুহানার এই কাজে শুধু প্রশংসাই নয়। বেশ কিছু কটাক্ষও ধেয়ে এসেছে। অনেকের মতে সামনে ক্যামেরা ছিল বলেই নাকি সুহানা এই কাজ করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর