Tollywood: অবশেষে বিয়ে সম্পন্ন হল সুদিপ্তার, কেমন লাগছিল অভিনেত্রীকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব বাধা অতিক্রম করে অবশেষে চার হাত এক হল সৌম্য ও সুদিপ্তার। ‘সোহাগ জল’ ধারাবাহিকের বেণী বৌদি ধরা দিল নববধুর সাথে। কাল অথাত মে মাসের একদম প্রথমেই বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী। তিনি একদম বাঙালী সাজেই সেজেছেন। দেখা যাচ্ছে তার পরনে লাল শাড়ি, কপালে চন্দন দিয়ে সুন্দর করে কল্কা আঁকা। মাথায় ফুলের মালা। গা ভর্তি সোনার গয়না। সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ রিল্যাক্সড থাকতে মদ্যপান প্রয়োজনীয়! বিতর্ক নিয়ে মুখ খুললেন নোবেল

Rituals of Bengali Marriage

সব মিলিয়ে পুরো বিয়ে বাড়িতেই একটা বাঙালী আনা বেপার ছিল। এমনকি সুদিপ্তার নতুন বর ও একদম বাঙালী বাবুর মতো পরনে সাদা স্যান্ড গ্যাঞ্জি এবং সাদা ধুতি পরে ধরা দিয়েছিলেন। গোটা বিয়ে বাড়ির মণ্ডপ থেকে শুরু করে সমস্ত তাই বাঙালী আভিজত্যের ছোঁয়া ছিল। তবে মেনু ও বাদ যায়নি মেনুতে ডাল, পোস্ত, নানান রকমের মাছ থেকে শুরু করে মাটন, পায়েস, চাটনি সমস্ত কিছুই ছিল।

Sidur Daan of Sudipta Banerjeeসৌম্যর সাথে বহুকাল ধরেই তাঁর প্রেমের সম্পর্ক সুদিপ্তার। তবে করোনা মহামারির ফলে বিয়ে আটকে ছিল তাঁদের। বার বার বিয়ের পরিকল্পনা করেও পিছিয়ে আসতে হয়েছিল তাঁদের। অবশেষে সমস্ত বাঁধা অতিক্রম করে তাঁদের বিয়ে সম্পূর্ণ হল।

অবশেষে বিয়ে সম্পন্ন হল সুদিপ্তার, ১ মে 

Sudipta Banerjee gets married
অবশেষে বিয়ে সম্পন্ন হল সুদিপ্তার, ১ মে

বেশ কিছুদিন আগেই সোহাগ জলের সেটে তার আইবুড়োভাত জাঁকজমক করে পালন করা হয়েছে। প্রত্যেকে বাড়ি থেকে কোন না কোনও পদ বানিয়ে এনেছিল। কেউ এনেছিল লটে মাছের ঝুরা, কেউ এনেছিল এঁচোড় চিংড়ি , কেউ আবার মাছের মাথা দেওয়া ডাল। সব শেষে পাতে পরেছিল মিষ্টি এবং দই। যার ছবিও তিনি তার সামাজিক মাধ্যমে শেয়ার করে ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত