নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগে নোবেল বাংলাদেশে কুড়িগ্রাম ফুলবাড়ি একটি ডিগ্রী কলেজে ৫০ বছরের পূর্তি উপলক্ষে আমন্ত্রিত অথিথি হিসেবে যান। সেখানেই ঘটে যায় বিপত্তি। তাঁকে ক্ষিপ্ত কলেজ পড়ুয়ারা জুতো ছুড়ে মারে। তার মদ্য পান করে মাতলামি করার কারণে। এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন গায়ক।
আরও পড়ুনঃ সিনেমায় আসার আগে কি করতেন সত্যজিৎ রায়, এই তথ্যগুলি অনেকেরই অজানা

সূত্রের খবর সেই অনুষ্ঠানে রাত ৯ টার সময় টার মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু তিনি মঞ্চে ওঠেন রাত ১১টা ২০ মিনিটে। শুধু তাই নয় তাঁকে দেখে একদমই সুস্থ স্বাভাবিক মনে হচ্ছিল না। কিছুক্ষণ গান করার পরেই সে মাতলামি শুরু করে দেয়। এরপর গান গাওয়া বন্ধ করে দিয়ে মাটিতে বসে গড়াগড়ি খায়। এই ঘটনার পরেই স্রোতারা বেজায় চটে যায়। এবং টার উদ্দেশ্যে জুতো ছুড়ে মারে।

তবে এই প্রসঙ্গ নিয়ে এতদিন চুপচাপ থাকলেও এবার তা নিয়ে মুখ খুললেন নোবেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চান। তার কথায় “স্টেজে ওঠার আগে সেই পরিবেশে মনোনিবেশ করার জন্য, নিজেকে রিল্যাক্সড রাখার জন্য অল্প মদ্যপানের দরকার পড়ে। তবে সে দিন অতিরিক্ত মদপান করিনি। হ্যাঁ, স্টেজে ওঠার আগে সামান্য মদপান করেছিলাম। এ ঘটনায় আমি অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাইছি। এ রকম ঘটনা আর ঘটবে না।”
রিল্যাক্সড থাকতে মদ্যপান প্রয়োজনীয়! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চান

নোবেলের পুরো নাম মইনুর আহসান নোবেল। তিনি মুলত বাংলাদেশি গায়ক। ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে সকলের নজরে আসা এই গায়ক প্রথম দিকে তার গান নিয়ে জনপ্রিয়তা পেলেও। ধীরে ধীরে তার ঔদ্ধত্য এর জন্য আসতে আসতে সকলের অপ্রিয় হয়ে উঠতে শুরু করে, এমন তাই দাবী নেটিজেনদের।



