Barbie: এবার বার্বি হিসেবে সুচিত্রা সেন, এবং অন্যদিকে কেন হিসেবে উত্তমকুমার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে শুধু গোলাপি রঙের রমরমা। সাধারন মানুষ থেকে শুরু করে সমস্ত তারকারা সকলেই নিজেদেরকে ‘বার্বি’ রুপে তুলে ধরেছেন। কেউ কেউ আবার তাদের নিজেদের পছন্দের তারকাদের AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বার্বি হিসেবে তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ ‘মাতঙ্গী’র নায়িকা বদল, তৃণার জায়গায় আসছে রোশনি

এবার সেই বার্বি লুকে দেখা গেল উত্তমকুমার ও সুচিত্রা সেনকে। নিজেদের পছন্দের তারকাদের তাই পছন্দের মত সাজিয়ে তুলল। যা সামনে আসতেই রীতিমত ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে লাইক কমেন্টে ছেয়ে যায় সেই ছবি।

suchitra

সামাজিক মাধ্যমে অনুরাগীর পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে ‘বার্বি’ সাজে সুচিত্রা সেনের মাথায় রয়েছে সোনালি চুল এবং পরনে রয়েছে গোলাপি রঙের পোশাক। অন্যদিকে কেনের চরিত্রে রয়েছে উত্তমকুমার। যা দেখে রীতিমত তাক লেগে যাচ্ছে।

এবার বার্বি হিসেবে সুচিত্রা সেন, কেমন লাগবে তাকে এই লুকে? 

uttom kumar nbn b

বেশ কিছুদিন আগে আরও দুই তারকা হৃতিক এবং কঙ্গনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দুই অভিনেতা অভিনেত্রীকে বার্বি এবং কেনের ভুমিকায় দেখা গিয়েছিল। তবে সেবারে শুধু ছবি নয় তাদের নিয়ে গোটা একটা ট্রেলার বানানো হয়েছিল। সেই ট্রেলার বেশ পছন্দ করেছিল নেটনাগরিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর