TOLLYWOOD: ‘মাতঙ্গী’র নায়িকা বদল, তৃণার জায়গায় আসছে রোশনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই মাতঙ্গী সেটে কিছু মান-অভিমান নিয়ে বিশাল বড় ঝামেলার সৃষ্টি হয়েছিল দুই অভিনেত্রী তৃণার এবং সোহিনীকে নিয়ে। যার জেরে অভিনেত্রী তৃণা সাহা অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি ঘটেছিল ২৬ তারিখ। এরপর অভিনেত্রী ছবি নির্মাতাদের কাছ থেকে ক্ষমা চাইলেও এবং পুনরায় কাজে ফিরতে চাইলেও তাকে আর ছবিতে নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ ফের নক্ষত্রপতন, মাত্র ২৫ বছরেই চলে গেল এই জনপ্রিয় তারকা

তাই তৃণার পরিবর্তে অন্য এক নায়িকার খোঁজ চলছিল সেদিন থেকেই। অবশেষে তৃণার বদলে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে বেঁছে নেওয়া হল। রোশনি ভট্টাচার্য প্রধানত ছোটপদার অভিনেত্রী। তিনি জনপ্রিয় বাংলা ধারাবাহিক রানী রাসমনিতে জগদম্বার ভুমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও তাকে সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিতে নায়িকার ভুমিকায় দেখা যাবে।

actress

এই বিষয়ে অভিনেত্রী তৃণা সাহা কি জানাচ্ছেন? অভিনেত্রীর কথাতে কাজের থেকে তার কাছে সম্মান বড়। তাই যেখানে তিনি অসম্মানিত হয়েছেন সেখানে তিনি কাজ করতে চাননি। ঠিক সেই কারনেই তিনি বেড়িয়ে এসেছিলেন।

‘মাতঙ্গী’র নায়িকা বদল, এবার ছবিতে দেখা যাবে রোশনিকে 

trina 1

 

অন্যদিকের অভিনেত্রী কাজ ছেড়ে চলে আসায় প্রায় এক সপ্তাহ কাজ বন্ধ ছিল। এমনকি অভিনেত্রীর ছবির ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে সমস্ত দৃশ্যগুলি আবার নতুন করে শুটিং করতে হবে। এবং নতুন করে আবার রোশনিকে নিয়ে সব কাজ শুরু করতে হবে। তবে পরবর্তী কালে তৃণাকে নিয়ে কাজ করতে চান রুদ্রনীল এই কথা তিনি আশ্বাস করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর