Angus Cloud Death: ফের নক্ষত্রপতন, মাত্র ২৫ বছরেই চলে গেল এই জনপ্রিয় তারকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। মাত্র ২৫ বছরেই প্রান ত্যাগ করে চলে গেলেন অ্যাঙ্গাস ক্লাউড। তার এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড জগতে। তার সারা বিশ্ব জুড়ে রয়েছে অগনিতভক্ত। ফলে তারা সকলেই এখনও মেনে নিতে পারছেন না তিনি আর পৃথিবীতে নেই।

আরও পড়ুনঃ বুধে ভবিষ্যতে উন্নতি, আচমকা পরিবর্তন আসবে এই রাশিগুলির জীবনে, দেখুন রাশিফল

টেলিভিশন সিরিজ ইউফোরিয়ার-ফেজকোর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ সকালেই তার পরিবারের তরফ থেকে তার মৃত্যুর খবর সকলকে জানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তার পরিবারেরও দুঃখের ছায়া নেমে এসেছে। অভিনেতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মাত্র এক সপ্তাহ আগেই তার বাবার মৃত্যু হয়েছিল।

download

অ্যাঙ্গাসের বাবার মৃত্যুর পর থেকেই অভিনেতা চরম অবসাদে ভুগছিলেন। এমন অবসাদের মাত্রা এতটাই তীব্র ছিল যে সে নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। ৩১ সে জুলাই অভিনেতার মা ওভারডোজের জন্য রিপোর্ট করেছিলেন। সেই সময় তিনি তার ছেলের পালস খুজে পাচ্ছিলেন না।

ফের নক্ষত্রপতন, চলে গেলেন ২৫ বছরের অভিনেতা

download 1

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। নিথর হয়েযায় অভিনেতার দেহ। হাসপাতাল সুত্রে জানানো হয়েছে অতিরিক্ত মাদক সেবনের কারনেই অ্যাঙ্গাসের মৃত্যু হয়েছে। অভিনেতা খুব অল্প বয়েস থেকেই নেশা করা আরম্ভ করেছিলেন। এবং ধীরে ধীরে বয়েস বাড়ার সাথে সাথে সেই নেশার পরিমান আরও বৃদ্ধি পায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর