Jammu and Kashmir: কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য, খতম ২ সন্ত্রাসবাদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদীদের গোপন ডেরার সন্ধান পায় সেনাবাহিনী। তারপরই অবন্তিপোরার রাজপোরা এলাকায় অভিযান চালায় ফৌজ, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী।

আরও পড়ুনঃ ‘আমার দলের লোক হলে টেনে চারটে থাপ্পর মারতাম’, জেলাশাসককে বললেন ক্ষুব্ধ মমতা!

বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ে পর শাহিদ রাঠের ও ওমর ইউসুফ নামের দুই সন্ত্রাসবাদী নিহত হয়। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামার আরিপালে শাকিলা নামের এক মহিলার হত্যা ও জাভিদ আহমেদ নামের এক সরকারি কর্মীর হত্যায় জড়িত ছিল নিহত শাহিদ।

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য, খতম ২ সন্ত্রাসবাদী

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। একের পর এক খতম করা হচ্ছে জেহাদি কমান্ডারদের। গত জুন মাসে শ্রীনগরে নিকেশ করা হয় লস্কর-ই-তইবার কুখ্যাত জঙ্গি নাদিম আবরারকে।

2 38

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য, খতম ২ সন্ত্রাসবাদী

3 36

ফলে উপত্যকায় কার্যত কোণঠাসা জঙ্গিরা। উল্লেখ্য গত শনিবার অনন্তনাগে গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানিয়ছিল কাশ্মীর জোন পুলিশ। সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতকে খুনের ঘটনায় জড়িত দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত