Subhash Bhowmick: সুভাষ ভৌমিকের মূর্তি বসবে ইস্টবেঙ্গলে, হাতে থাকবে আশিয়ান কাপ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়দাতে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং তিন প্রধানেরই কোচ হিসেবে সাফল্য পেয়েছেন সদ্য প্রয়াত সুভাষ ভৌমিক। তবে তিন প্রধানের কোচিং করলেও ইস্টবেঙ্গল কোচ হিসেবেই সব থেকে বেশি সাফল্য পেয়েছেন সুভাষ। তাই ময়দানের ‘ভোম্বল দা’র প্রয়াণে শোকাচ্ছন্ন লাল হলুদ। আর তাঁর স্মৃতিকে চির অমর করে রাখতেই আশিয়ান কাপ হাতে সুভাষ ভৌমিকের মূর্তি বসবে ইস্টবেঙ্গলে।

আরও পড়ুনঃ প্রথমবার বিধানসভার লড়াইয়ে অখিলেশ, লড়ছেন কারহাল থেকে

প্রবাদপ্রতীম বাঙালি কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হয়েছেন আজ। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছিল। শেষমেশ শনিবার ভোররাত সাড়ে ৪টে নাগাদ একবালপুরের বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে (East Bengal) জাতীয় লিগ জেতানো কোচ।

sub

ময়দানে শোকের ছায়া নামলেও আজ ইস্টবেঙ্গলের তাবু যেন অন্ধকারে ঢেকে গিয়েছে। তাই সুভাষ ভৌমিকের কীর্তিকে স্মরনীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে ফেলেছেন লাল হলুদের কর্তারা। জানা গিয়েছে, প্রয়াত কোচের নামে একটি মিউজিয়াম তৈরি করা হবে। সেখানে থাকবে আশিয়ান কাপ হাতে সুভাষ ভৌমিকের মূর্তি। এছাড়াও ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল তাঁবুতে সুভাষ ভৌমিকের স্মরণসভার আয়োজন করা হবে বিকেল চারটের সময়। স্মরণসভার আয়োজন করবে মোহনবাগানও। ৩ বা ৪ ফেব্রুয়ারি হতে পারে সেই স্মরণসভা।

সুভাষ ভৌমিকের মূর্তি বসবে ইস্টবেঙ্গলে, হাতে থাকবে আশিয়ান কাপ

সুভাষ ভৌমিকের মূর্তি বসবে ইস্টবেঙ্গলে, হাতে থাকবে আশিয়ান কাপ
সুভাষ ভৌমিকের মূর্তি বসবে ইস্টবেঙ্গলে, হাতে থাকবে আশিয়ান কাপ

ইস্টবেঙ্গলের পক্ষে দেবব্রত সরকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে সুভাষ ভৌমিকের স্মরণসভার আয়োজন করা হবে। প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন। কোভিড বিধি মেনেই হবে এই সভা। সুভাষ দাকে নিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হবে। সেখানে আশিয়ান কাপ হাতে ওনার একটা মূর্তি থাকবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর