Akhilesh Yadav: প্রথমবার বিধানসভার লড়াইয়ে অখিলেশ, লড়ছেন কারহাল থেকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথমে স্থির করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ না করে বরং মেন্টর হিসাবে লড়াই করবেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ। কিন্তু সেই জল্পনা উড়িয়ে প্রথমবার বিধানসভার লড়াইয়ে অখিলেশ যাদব। নিজের পরিবারের গড় মেইনপুরী জেলার কারহাল আসন থেকে লড়াই করবেন তিনি। 

আরও পড়ুনঃ Goa Assembly Election: গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন তৃণমূল নেত্রীর

কয়েকদিন আগেই দলের অন্দরে জল্পনা ছিল এবার কারহাল আসনে প্রার্থী হচ্ছেন অখিলেশ। কিন্তু সেদিক থেকে কোনও বার্তা দেয়নি সমাজবাদী পার্টি। শনিবার অখিলেশ যাদবের কাকা এবং রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদব জানিয়েছেন, ওই কেন্দ্র থেকে এবার রেকর্ড ভোটে জয়লাভ করবেন তিনি।

গত ১৯৯৩ সাল থেকে সমাজবাদী পার্টির গড় হিসাবে পরিচিত কারহাল। কিন্তু মাঝে ২০০২ সালে ওই কেন্দ্র থেকে জয়লাভ করে বিজেপি। পরে নিজেদের গড় পুনরায় উদ্ধার করে এসপি। যা মেইনপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানকার সাংসদ হিসাবে মুলায়াম সিং যাদবকে নির্বাচিত করেছে মানুষ।

আগামী মাস থেকেই শুরু হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন। এবারের নির্বাচনে মুখোমুখি লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। প্রথমবারেই নিজের কেন্দ্র গোরক্ষপুর থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাল্টা লড়াইয়ের ঘোষণা করে নির্বাচনী ময়দানে নামতে চলেছেন অখিলেশও। উত্তরপ্রদেশের আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুলায়াম পুত্র।

প্রথমবার বিধানসভার লড়াইয়ে অখিলেশ, গড়ই ভরসা 

প্রথমবার বিধানসভার লড়াইয়ে অখিলেশ, গড়ই ভরসা 
প্রথমবার বিধানসভার লড়াইয়ে অখিলেশ, গড়ই ভরসা

অন্যদিকে নির্বাচনের আগে মহিলা ইস্যুতে নজর কেড়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তবে আগামী দিনে তিনি কোন দিকে বইবে উত্তরপ্রদেশের রাজনৈতিক আবহাওয়া? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত