নজরবন্দি ব্যুরো: স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। সোমবার ঘটনাটি ঘটেছে কসবার কসবার রথতলার সিলভার পয়েন্ট স্কুলে। যদিওবা এখনও স্পষ্ট নয় যে, দশম শ্রেণির ওই ছাত্র আত্মঘাতী হয়েছে কি না! কিন্তু মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। তাঁর ওপর মানসিক চাপ দিয়েছে স্কুল শিক্ষক।
আরও পড়ুন: Pink Egg: সাদা বা অফ হোয়াইট ডিম অনেক হল, এবার ব্রেকফাস্টে খান গোলাপি ডিম!
পুলিশ সূত্রে খবর, এদিন অর্থাৎ সোমবার দুপুরে স্কুল চলাকালীন স্কুলের ৫ তলা থেকে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্র। এরপরেই তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কিভাবে ওই ছাত্র পড়ে গেল? কিভাবে মৃত্যু হল ওই ছাত্রের? একাধিক প্রশ্ন উঠছে! রীতিমত ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে ঘনাচ্ছে রহস্য!

যদিওবা এই ঘটনায় ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলের উপর প্রথম থেকেই একাধিক কারণে ক্ষোভ ছিল স্কুল কর্তৃপক্ষের। একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল ওই ছাত্রের। দিতে পারেনি বলে ওকে খুব বকাবকি করা হয়েছিল। কান ধরে দাঁড় করিয়েও রাখা হয়েছিল সবার সামনে। আর এতেই খুব অপমানিত বোধ করেছিল। শিক্ষক ওর উপর মানসিক চাপ দিতেন মৃত ছাত্রের বাবার দাবি, আমার ছেলেকে খুন করা হয়েছে।

কিন্তু কী ভাবে ওই পড়ুয়া পাঁচ তলায় পৌঁছল? স্কুলের নিরাপত্তা ব্যবস্থাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে মৃত ছাত্রের পরিবার। তাঁদের আরও দাবি, স্কুল কর্তৃপক্ষের বয়ানেও অসঙ্গতি রয়েছে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মৃত ছাত্রের পরিবার। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুলের ৫তলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে




