প্রার্থনা চলাকালীন আচমকা নুইয়ে পড়ল মাথা, বেসরকারি স্কুলে ছাত্রীর রহস্যমৃত্যু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আচমকা মৃত্যু হল কলকাতার বেসরকারি স্কুলের ছাত্রী। জানা গিয়েছে, ১৪ বছরের ওই ছাত্রী এদিন স্কুলে প্রার্থনা চলাকালীন আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজ্য-রাজপাল সংঘাত! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন রাজীব সিনহা

সূত্রে খবর, কলকাতায় একটি নামী ইংরেজি স্কুলে পড়ত ওই ছাত্রী। অন্যান্য দিনের মতোই সে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছায়। সকাল ৯ টা নাগাদ প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। এরপরেই এই ঘটনায় শোরগোল ছড়ায় গোটা ঘটনায়।

প্রার্থনা চলাকালীন আচমকা নুইয়ে পড়ল মাথা, ছাত্রীর রহস্যমৃত্যু
প্রার্থনা চলাকালীন আচমকা নুইয়ে পড়ল মাথা, ছাত্রীর রহস্যমৃত্যু

এরপরেই স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রাথমিক অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিল ওই ছাত্রী। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে তার।

প্রার্থনা চলাকালীন আচমকা নুইয়ে পড়ল মাথা, ছাত্রীর রহস্যমৃত্যু

তারপরেই স্কুলের তরফে ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি স্থানীয় থানায় পুরো বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরেই ওই ছাত্রীর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

প্রার্থনা চলাকালীন আচমকা নুইয়ে পড়ল মাথা, ছাত্রীর রহস্যমৃত্যু

প্রার্থনা চলাকালীন আচমকা নুইয়ে পড়ল মাথা, ছাত্রীর রহস্যমৃত্যু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন